যাদের নাম প্রস্তাব করেছে আ.লীগ ও বিএনপি

পাভেল হায়দার চৌধুরী
৩১ জানুয়ারি ২০১৭, ১৭:২১আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৭:৩১

নির্বাচন কমিশন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নামের তালিকা জমা দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপিসহ ২৭টি রাজনৈতিক দল। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিবালয়ের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদের কাছে এ তালিকা জমা দেয় দলগুলো।

আওয়ামী লীগ ও মন্ত্রীপরিষদ সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন গঠনে আওয়ামী লীগের পক্ষ থেকে ৫ সদস্যের নাম প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব করা সম্ভাব্য ব্যক্তিরা হলেন- মোল্লা অহিদুজামান, নুর মোহাম্মদ, আব্দুল করিম, মঞ্জুর হোসেন এবং সাদেকা হালিম।

আর বিএনপির পক্ষ থেকে যাদের নাম প্রস্তাব করা হয়েছে তাদের মধ্যে সম্ভাব্য ব্যক্তিরা হলেন- তোফায়েল আহমেদ, সালেহ উদ্দিন আহম্মেদ, তাসকিম এ রহমান, আসাফউদ্দৌলা এবং শাহদীন মালিক।

মঙ্গলবার বিকেল তিনটা পর্যন্ত এ তালিকা জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া ছিল। সময় শেষে অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতি মোট ৩১টি রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষৎ করেন। পরে রাষ্ট্রপতির গঠন করা সার্চ কমিটি ওই ৩১টি দলের কাছে নির্বাচন কমিশন গঠনে নামের তালিকা চেয়ে চিঠি দেয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে ২৭টি দল সচিবালয়ে এসে নামের তালিকা জমা দিয়েছে। আমরা এগুলো সার্চ কমিটির কাছে পৌঁছে দেব।’

নামের তালিকা জমা দেয়নি- ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিশ এবং গণফোরাম।

বেলা পৌনে ১টার দিকে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ সচিবালয়ে উপস্থিত এ নামের তালিকা জমা দেন।

অন্যদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার বেলা সোয়া ১২টার দিকে ৫ সদস্যের একটি নামের তালিকা জমা দেন।

/পিএইচসি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের