সংসদে জীববৈচিত্র্য বিল পাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৭, ২০:৪৮আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ২০:৪৮

সংসদ অধিবেশন ৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে মঙ্গলবার জাতীয় সংসদে বাংলাদেশ জীববৈচিত্র্য বিল-২০১৭ পাস হয়েছে। পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বিলটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়। গত বছরের ২৭ জুলাই বিলটি উত্থাপনের পর পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বাংলাদেশ জীববৈচিত্র্য বিলে বলা হয়েছে, কোনও ব্যক্তি বা সংস্থা অনুমতি ছাড়া বাংলাদেশের কোনও ‘জীববৈচিত্র্য বা জীবসম্পদ’ এর বিষয়ে তথ্য বা জ্ঞান সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা বা বাণিজ্যিক ব্যবহার করতে পারবে না। এই বিধিনিষেধ প্রযোজ্য হবে বিদেশি নাগরিক বা অনিবন্ধিত প্রতিষ্ঠানের ক্ষেত্রেও।
বিলে বলা আছে, এ আইন ভাঙলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড দেওয়া যাবে। কোনও ব্যক্তি, জাতীয় কমিটির পূর্বানুমোদন ছাড়া কোনও জীবসম্পদ ব্যবহারের মাধ্যমে উদ্ভাবিত কোনও কিছুর মেধাস্বত্ব অধিকারের জন্য বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে আবেদন করতে পারবে না।
পাস হওয়া বিলে জীববৈচিত্র্য বা এ সম্পর্কিত জ্ঞান ব্যবহারের অনুমতি দিতে একটি জাতীয় কমিটি গঠনের কথা বলা হয়েছে। এছাড়া জীববৈচিত্র্য বিষয়ক কারিগরি কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটি, পৌরসভা কমিটি, ইউনিয়ন কমিটি ও তৃণমূল কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।
বিলটির উদ্দেশ্য ও কারণ সম্পর্কে পরিবেশ ও বনমন্ত্রী বলেন, বাংলাদেশ জীববৈচিত্র্য সমৃদ্ধ একটি দেশ। জাতিসংঘ জীববৈচিত্র্য সনদের অংশীদার হিসাবে জীববৈচিত্র্য সংরক্ষণ ও তার উপাদানগুলোর টেকসই ব্যবহার, জীবসম্পদ ও এ সংশ্লিষ্ট জ্ঞান ব্যবহার হতে প্রাপ্ত সুফলের সুষ্ঠু ও ন্যায্য হিস্যা বণ্টন এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বিধান করার লক্ষ্যে বাংলাদেশ জীববৈচিত্র্য বিল-২০১৬ প্রণয়ন করা হয়েছে।

/ইএইচএস/এএআর/আপ-এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের