৫-৭ ফেব্রুয়ারি ঢাকায় ‘ই-নাইন’ সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৯

৫-৭ ফেব্রুয়ারি ঢাকায় ‘ই-নাইন’ সম্মেলন

ঢাকায় আগামী ৫-৭ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ৯টি দেশের শিক্ষামন্ত্রীদের নিয়ে গঠিত ‘ই-নাইন’ ফোরামের আন্তর্জাতিক সম্মেলন হবে। ঢাকার রেডিসন ব্লুতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শুক্রবার বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মন্ত্রী বলেন, ‘৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধনীর হোটেল রেডিসন ব্লুতে এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সম্মেলনে অংশ নেবেন ই-নাইন এর সদস্য রাষ্ট্রসমূহের ৯টি দেশের শিক্ষামন্ত্রী। সদস্য রাষ্ট্র সমূহ হচ্ছে বাংলাদেশ, ব্রাজিল, চীন, মিসর, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মেক্সিকো ও নাইজেরিয়া।’

তিনি বলেন, ই-নাইন মিনিস্ট্রিরিয়াল মিটিং অন এডুকেশন ২০১৭ আয়োজনের মাধ্যমে বাংলাদেশ পরবর্তী দুই বছর ই-৯ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ২০৩০ সালকে সামনে রেখে সবার জন্য শিক্ষা এই কর্মসূচি বাস্তবায়নে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘চাঁদপুর ও জামালপুরে শিক্ষার্থীদের শরীরের ওপর দিয়ে সেতু বানিয়ে পার হওয়ার ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।’ 

প্রসঙ্গত, সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং তথ্য বিনিময়ের মাধ্যমে ইউনেসকোর সবার জন্য শিক্ষা কর্মসূচিকে এগিয়ে নেওয়া এবং দ্রুততার সঙ্গে সামষ্টিক সাফল্য অর্জনের লক্ষ্যে ১৯৯৩ সালে ভারতের দিল্লিতেই-৯ ফোরাম গঠন করা হয়। এর আগে ১০টি মন্ত্রী পর্যায়ের সম্মেলনে সবার জন্য শিক্ষা কর্মসূচি সফল করার লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশে আয়োজিত হয়েছিল। বর্তমানে বিশ্বব্যাপী টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের পটভূমিতে ই-৯ ফোরামের সদস্য রাষ্ট্রসমূহের শিক্ষা বিষয়ক এসডিজি-৪-এর লক্ষ্য অর্জনের কার্যকর কৌশল নির্ধারণের প্রয়াসে আসন্ন ই-৯ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, ব্যানবেইস পরিচালক ফসিহ উল্লাহ প্রমুখ।

/আরএআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম