ববি হাজ্জাজের দলে যোগ দিলেন শাফিন আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২১আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৪

ববি হাজ্জাজের সঙ্গে শাফিন আহমেদ
ববি হাজ্জাজ নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, উচ্চ পরিষদের (সুপিরিয়র কাউন্সিল) সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ব্যান্ড সঙ্গীতশিল্পী মোহাম্মদ শাফিন আহমেদ। শনিবার দুপুরে সংগঠনের মহাসচিব (চলতি দায়িত্বে) আবদু্লাহ মোহাম্মদ তাহের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনডিএম এ যুগ্ম মহাসচিব হিসেবে টেলিভিশন ব্যক্তিত্ব শিলা ইকবাল, সাংগঠনিক সম্পাদক কল্যাণ পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক বিজিএমইএ-এর সদস্য মোহাম্মদ বাশার, যুগ্ম বিভাগীয় সম্পাদক হিসেবে মেঘনা ইন্সুরেন্সের পরিচালক ও আইনজীবী জিসানখান, যুগ্ম বিভাগীয় সম্পাদক (তথ্য ও গবেষণা) হিসেবে রাদিয়া চৌধুরী, নির্বাহী সদস্য হিসেবে জেডিকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিহাবউদ্দিন ঢালীকে মনোনয়ন দিয়েছেন চেয়ারম্যান ববি হাজ্জাজ।   

প্রসঙ্গত, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতেই বাংলা ট্রিবিউন শাফিন আহমেদের যোগদানের বিষয়ে প্রতিবেদন করে। প্রতিবেদনে অভিনেত্রী তাজিন আহমেদও ববি হাজ্জাজের দলে যোগ দিচ্ছেন, এমন খবর ছিল। সংগঠনের নির্ভরযোগ্যসূত্র জানায়, আজকালের মধ্যেই তাজিন আহমেদকেও দলের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেবেন ববি হাজ্জাজ।

/এসটিএস/এসটি/

আরও পড়ুন: ববি হাজ্জাজের দলে যোগ দিচ্ছেন গায়ক শাফিন ও অভিনেত্রী তাজিন!

সম্পর্কিত
সর্বশেষ খবর
বড় লক্ষ্য অর্জনে কি ধর্মেন্দ্র প্রধানকে বলির পাঁঠা বানালেন মোদি
বড় লক্ষ্য অর্জনে কি ধর্মেন্দ্র প্রধানকে বলির পাঁঠা বানালেন মোদি
নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কায় মার্কিন কর্মকর্তাদের ভিসা দিলো না ব্রাজিল
নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কায় মার্কিন কর্মকর্তাদের ভিসা দিলো না ব্রাজিল
দেশের আইসিইউগুলোতে ব্যাকটেরিয়ার ঝুঁকি উদ্বেগজনক
আইসিডিডিআর,বির গবেষণাদেশের আইসিইউগুলোতে ব্যাকটেরিয়ার ঝুঁকি উদ্বেগজনক
‘স্পাইডার-ম্যান’ অভিনেত্রীর ভিডিও ঘিরে নতুন বিতর্ক
‘স্পাইডার-ম্যান’ অভিনেত্রীর ভিডিও ঘিরে নতুন বিতর্ক
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া