সুরঞ্জিতের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৯

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন,  ‘সুরঞ্জিত সেনগুপ্ত শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না, তিনি ছিলেন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান। তিনি দেশের প্রথম সংবিধান রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দেশের সংসদীয় রাজনীতির ক্ষেত্রে তিনি বিশাল অবদান জনগণ তাদের স্মরণে রাখবে।’

রাষ্ট্রপতি বলেন, ‘প্রবীণ এই নেতার মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।’ তিনি সুরঞ্জিত সেনগুপ্তের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শোকবার্তায় বলেন, ‘তার মৃত্যুতে দেশ এক নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারালো। আর আওয়ামী লীগ হারালো দলের একজন নিবেদিতপ্রাণ নেতাকে।’

তিনি বলেন, ‘সুরঞ্জিত দেশের প্রথম সংবিধান রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার এই মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ সংসদ সদস্যকে হারালো।’

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত ফুসফুস সংক্রমণে আক্রান্ত হয়ে রবিবার ভোরে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খবর বাসস।

/এসটি/

আরও পড়ুন: ‘বাবা মারা গেছেন, প্রধানমন্ত্রী এখন আমাদের অভিভাবক’

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম