রাজনৈতিক দলের প্রস্তাব থেকেই ১০ জনকে বেছে নিলো সার্চ কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৭

সার্চ কমিটি

রাজনৈতিক দলের প্রস্তাব করা নাম থেকেই শেষ পর্যন্ত ১০ জনকে বেছে নিয়ে সার্চ কমিটি। সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ ভুঁইয়া সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর কাছে নাম আহ্বানের পর তারা যে নামগুলো দিয়েছিল সেখান থেকেই প্রাথমিকভাবে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করে সার্চ কমিটি। পরে ওই তালিকা থেকেই ১০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটির সদস্যরা। চূড়ান্ত এ তালিকাটি রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার জন্য সার্চ কমিটির সদস্যরা বঙ্গভবনে রওনা হয়েছেন।

সোমবার সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে সার্চ কমিটির দুই ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে আয়োজিত প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

আবদুল ওয়াদুদ ভুঁইয়া বলেন, ‘বিশিষ্ট ১৬ ব্যক্তির সুপারিশ অনুযায়ী ১০ জনকে চূড়ান্ত করেছে সার্চ কমিটি।’

এই তালিকা প্রকাশ করা হবে কিনা এর প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, ‘এটা রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার পরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘সব রাজনৈতিক দলের কাছে এবারের নির্বাচন কমিশন গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেছে সার্চ কমিটি।’

/পিএইচসি/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের