পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক

বাংলা টিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৪

জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসনের পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসকের দপ্তর বদলের মাধ্যমে বাকি দুইটি জেলায় নিয়োগ পেয়েছেন নতুন জেলা প্রশাসক। আজ মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানকে রংপুর এবং রংপুরের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ারকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়।
অন্য তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে। এর মধ্যে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মো. রাশেদুল ইসলামকে খাগড়াছড়ি, পরিবেশ অধিদপ্তরের পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেনকে শেরপুর এবং যুব ও ক্রীড়ামন্ত্রীর একান্ত সচিব ড. সুভাষ চন্দ্র বিশ্বাসকে নরসিংদীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরও পড়ুন-

গাইবান্ধার ঘটনায় এসপিকে প্রত্যাহারের নির্দেশ

আমি আদর্শে এখনও অটল: মাহমুদুর রহমান

/এসএমএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম