খেলাধুলায় নতুনভাবে দলগঠন করবে বিমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৭, ০২:৪৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ০২:৪৬

বিমানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কারপ্রাপ্তরা দেশের খেলাধুলার বিভিন্ন আয়োজনকে ঘিরে নতুনভাবে দলগঠনের পাশাপাশি খেলার বিভিন্ন ইভেন্টে পৃষ্ঠপোষকতার ইচ্ছার কথা জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান মোহাম্মদ ইনামুল বারী। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কুর্মিটোলায় বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে (বিএটিসি) বিমান বার্ষিক আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান বলেন, ‘দেশীয় ক্রীড়াঙ্গনে বিমানের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। এই ঐতিহ্যের ধারাবাহিকতায় দেশের বিভিন্ন ক্রীড়াভিত্তিক আয়োজনের জন্য নতুনভাবে দলগঠন করা হবে।’
অনুষ্ঠানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ বলেন, ‘‘বিমানের সেবার মানোন্নয়নে কর্মীদের মধ্যে দল হিসেবে কাজ করার মানসিকতা খুবই জরুরি। আর এ ধরনের খেলাভিত্তিক আয়োজন কর্মীদের মধ্যে দলীয় ঐক্য গঠনে সহায়ক ভূমিকা পালন করে।’
বিমান বার্ষিক আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার এবারের আসরে বিভিন্ন পরিদফতর ও স্টেশন থেকে দাবা, ক্যারম, ব্যাডমিন্টন, কন্ট্রাক্ট ব্রিজ ও টেবিল টেনিসসহ মোট ১০টি বিভাগে প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিমানের পরিচালক (প্রশাসন) মো. বেলায়েত হোসেন ও মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

পাটের তিনটি জিনোম কোড পেয়েছে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ইয়াংঘি লি



/সিএ/জেএইচ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম