ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ইয়াংঘি লি

শেখ শাহরিয়ার জামান
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৫৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:০১

জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ইয়াংঘি লি জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ইয়াংঘি লি বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখার জন্য আগামী ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি-বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার ইয়াংঘি লি বাংলাদেশে পাঁচদিন থাকবেন। এ সময় তিনি কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শন করবেন। এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘ইয়াংঘি লি’র অফিস আজ আমাদের নিশ্চিত করেছে, তিনি ২০ ফেব্রুয়ারির ঢাকা আসবেন।’

এরআগে গত বছরের ডিসেম্বরে রাখাইন প্রদেশে সরেজমিনে রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য ১২ দিন মিয়ানমারে ছিলেন ইয়াংঘি লি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘এর আগে জাতিসংঘের আরেকটি প্রতিনিধি দল, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং কফি আনানের নেতৃত্বে রাখাইন বিষয়ক কমিশনের একটি প্রতিনিধি দল ঢাকা পরিদর্শন করেন।’ তিনি বলেন, ‘রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য কেউ যদি বাংলাদেশ সফর করতে চায়, তবে আমরা তাদের স্বাগত জানাব।’

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে ইয়াংঘি লির একটি বৈঠক হবে। কিন্তু তিনি বেশিরভাগ সময়ে কক্সবাজারে থাকার আগ্রহ প্রকাশ করেছেন।

মালয়েশিয়ান ত্রাণজাহাজ

এদিকে রাখাইন প্রদেশে ক্ষতিগ্রস্তদের জন্য মালয়েশিয়ান ত্রাণবাহী জাহাজ মিয়ানমারের ইয়াঙ্গুনে পৌঁছেছে। থাইল্যন্ডের ব্যাংকক পোস্ট সংবাদপত্রে প্রকাশিত এক খবরে বলা হয়, আজ জাহাজটি ২ হাজার ৩০০ টন ত্রাণ নিয়ে ইয়াঙ্গুনে পৌঁছেছে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘ত্রানবাহী জাহাজটি বাংলাদেশের কুতুবদিয়াতে আগামী ১২ অথবা ১৩ তারিখ পৌঁছাবে বলে আশা করছি।’

মালয়েশিয়ার রাষ্ট্রদূত আজ পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করে এ বিষয়ে আলোচনা করেন। তারা আমাদের জানিয়েছে, ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টন ত্রাণ বাংলাদেশে নিয়ে আসবে।

/এসএসজেড/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী