বিএনপি নির্বাচনকালীন সরকার নিয়ে শোরগোল করছে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৭

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচন কমিশনকে (ইসি) বিতর্কিত করতে ব্যর্থ হয়ে এখন নির্বাচনকালীন সরকার নিয়ে শোরগোল করছে। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচনকালীন সরকার বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই হবে। এ সরকার সাংবিধানিকভাবেই কাজ করবে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে ঢাকা-ফেনী-ঢাকা রুটে এনা পরিবহনের নতুন বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশে রয়েছেন বলেই একইসঙ্গে একটি মন্ত্রণালয় ও দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারছেন উল্লেখ করে অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘আল্লাহর রহমতে সরকারের মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব সামাল দিচ্ছি। আসলে চাইলেই পারা যায়। প্রধানমন্ত্রী পারলে আমরা পারব না কেন?’ তিনি আরও বলেন, ‘আমি কারও নাম বলব না, তবে বাংলাদেশের অনেক নেতাই সকাল ১০টার আগে ঘুম থেকে ওঠেন না। দৈনিক সাত ঘণ্টার বেশি ঘুমানোর প্রয়োজন কারও নেই।’
যানজট নিরসনে সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বছর দু’য়েক পরে যানজটসহ পরিবহন খাতে বড় ধরনের পরিবর্তন আসবে। মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হবে। এর আগে এই খাতের বিশৃঙ্খলা কাটিয়ে ওঠা আমাদের জন্য চ্যালেঞ্জ।’
ফেনীতে এনার সেবাকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, ‘নতুন নতুন সেবা চালও হওয়াটা ভালো। প্রতিযোগিতা বাড়লে জনগণের সুবিধা হয়। তখন সেবার মানও বাড়ে, ইচ্ছামতো কেউ ভাড়াও বাড়াতে পারে না।’ পরিবহন খাতে সুস্থ প্রতিযোগিতার ধারা তৈরির জন্য বাস মালিকদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, এনা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েতুল্লাহ, স্টারলাইন পরিবহনের মালিক ও ফেনী পৌরসভার মেয়র মো. আলাউদ্দিন প্রমুখ।

আরও পড়ুন-

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: পলক

দিনমজুর না পেয়ে যন্ত্রপাতি কিনছে সরকার!

/ইএইচএস/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম