মাদক ও জঙ্গিবাদের আগ্রাসী থাবায় তারুণ্য নিমজ্জিত: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৫

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পর্যটনমন্ত্রী তারুণ্য এখন মাদক ও জঙ্গীবাদের আগ্রাসী ও বিনাশী থাবায় নিমজ্জিত বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে সামাজিক সংগঠন ‘উত্তরণ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে রাশেদ খান মেনন বলেন, ‘এই দুইটি অপশক্তিকে পরাজিত করতে না পারলে তারুণ্যের ভবিষ্যৎ অন্ধকার। আর এ অন্ধকার থেকে উত্তরণে প্রকৃত শিক্ষার আলোয় ও সংস্কৃতির চেতনায় মুক্তবুদ্ধি ও মুক্তচিন্তার বিকাশ ঘটাতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘মাদক ও জঙ্গিবাদ মানুষের সুস্থ বিবেক ও চিন্তার সূত্রকে ছিন্ন করে দেয়। এগুলো মনুষ্যত্ব ও মানবিকতাকে ধ্বংস করে এবং সমাজের বিকাশকে রুদ্ধ করে। তাই একটি প্রগতিশীল সমাজ ও দেশ বিনির্মাণের তাড়নায় এ দুই অপশক্তিকে পরাজিত করার শপথ নিতে হবে আজকের তরুণদের।’
সংগঠনের সভাপতি মনোজ বাড়ৈ’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড. সমীর কুমার শীল, রফিকুল ইসলাম সুজন, মাহমুদ টোকন প্রমুখ।

আরও পড়ুন-

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: পলক

দিনমজুর না পেয়ে যন্ত্রপাতি কিনছে সরকার!

/সিএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম