বিমানকে পর্যবেক্ষণে কমিটি শিগগিরই কাজ শুরু করবে: বিমানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৫

রাশেদ খান মেনন প্রধানমন্ত্রীর নির্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে নিবিড় পর্যবেক্ষণে মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি শিগগিরই  কাজ শুরু করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসার্স অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
বিমান সম্পর্কে মানুষের যে পারসেপশন সেটি সুখকর নয় উল্লেখ করে মেনন বলেন, ‘পারসেপশন যদি পরিবর্তন না হয়, তাহলে বিমানকে নিয়ে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে আমাদের বাধ্য হতে হবে ।’
বিমানকে  নিবিড় পর্যবেক্ষণে গঠিত কমিটি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এটি আমরা করতে চাই না। মন্ত্রণালয়কে  আরও অনেক কাজ করতে হয়। বিমানের দৈনন্দিন কাজ পর্যবেক্ষণ করা মন্ত্রণালয়ের কাজ নয়। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বাধ্য হয়েছি। প্রধানমন্ত্রীর বিমানযাত্রা নিয়ে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, তার পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা এসেছে। বিমানকে নিয়ে প্রধানমন্ত্রীর আবেগ প্রবল। তিনি (প্রধানমন্ত্রী) স্পষ্ট করে বলেছেন, বিমানকে ভালোভাবে দেখবেন, যদি না দেখতে পারেন, আমাকেই (প্রধানমন্ত্রী) ব্যবস্থা নিতে হবে।’

রাশেদ খান মেনন বলেন, ‘বিমান বাংলাদেশের পতাকাবাহী এয়ারলাইন্স। বিমানের গৌরব আছে, গর্ব আছে। মুক্তিযুদ্ধে বিমানের পাইলট ও অফিসাররা অংশ নিয়েছেন এবং জীবন দিয়েছেন।’

মেনন বলেন, ‘সময়ের ব্যবধানে এসে বিমান সম্পর্কে মানুষের যে পারসেপশন তৈরি হয়েছে, সেটি সুখকর নয়। বিমান একটি লিমিটেড কোম্পানি। মন্ত্রী হিসেবে আমার কোনও দায়িত্ব নেই। কিন্তু জাতীয় সংসদের ভেতরে ও বাইরে অভিযোগের জবাব আমাকে দিতে হয়। দায় আমাকে বহন করতে হচ্ছে। বিমানের গৌরব ফিরিয়ে আনতে হবে।’ 

 /সিএ/ এপিএইচ/

আরও পড়ুন: 
বিশ্ব ব্যাংকের অভিযোগটি পদ্মাসেতু ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল: সৈয়দ আবুল হোসেন

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী