আজ রাতে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা কনফারেন্সে যোগদানের জন্য আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জার্মানির উদ্দেশ্যে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারই প্রথম বাংলাদেশের কোনও রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এই সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন। এতে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী আগামীকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকও করবেন।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানিয়েছেন, জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকে উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, টেকসই উন্নয়ন লক্ষমাত্রার মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও রোহিঙ্গা ইস্যুসহ জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি প্রশমন, ইউরোপে চলমান শরণার্থী ও অভিবাসন সংকট এবং বৈশ্বিক সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদের মতো বিভিন্ন আন্তর্জাতিক বিষয়েও মতবিনিময় করবেন মের্কেল ও প্রধানমন্ত্রী।
দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই শীর্ষ নেতার উপস্থিতিতে সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদ নিরোধে নিয়মিত কূটনৈতিক আলোচনার লক্ষ্যে একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হতে পারে।
মিউনিখ কনফারেন্সে পোলান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, তুরস্কসহ বিশ্বের ২০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও এ সম্মেলনে ন্যাটো, ইউরোপিয়ান ইউনিয়ন, গ্রিন পিস, ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিশেষজ্ঞ প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
প্রধানমন্ত্রী এ সম্মেলনের জলবায়ু নিরাপত্তা সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন আলোচনায় অংশ নেবেন। এ বিষয়ক আলোচনায় বিভিন্ন দেশের প্রাপ্তি-অপ্রাপ্তি, দাতা দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়ন অঙ্গীকারসহ বিশ্ব নিরাপত্তা পরিস্থিতিতে খাদ্য, পানি, পরিবেশ ও উদ্বাস্তু বিষয়ক বিভিন্ন বিষয় স্থান পাবে।
এছাড়াও জলবায়ু পরিবর্তনের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়সমূহের সংশ্লিষ্টতা, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জলবায়ু আলোচনার ভবিষ্যৎ রূপরেখা ও নেতৃত্ব, জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় সামরিক বাহিনীকে সম্পৃক্তকরণ প্রভৃতি বিষয়ের ওপর আলোকপাত করা হবে।

আরও পড়ুন-

অবৈধ বাংলাদেশিদের ইইউ থেকে ফেরত পাঠানো হবে

চাহিদার ৯৮ শতাংশ ওষুধ বাংলাদেশে উৎপাদিত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

/এসএসজেড/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম