চলতি বছর বিভিন্ন দেশে ৮ লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪৪

বিদেশগামী কর্মী, ছবি-সংগৃহীত চলতি বছরে (২০১৭) বিশ্বের বিভিন্ন দেশে ৮ লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জাতীয় সংসদকে জানিয়েছেন।বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ঢাকা-২ আসনের সংসদ সদস্য এম এ মালেকের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।ওই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী নুরুল ইসলাম বলেন, ‘চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশে ৮ লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে।’ তিনি বলেন,‘ বর্তমান সরকারের আমলে ২০১৪ সালের জানুয়ারি হতে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ১৬২টি দেশে মোট ৯ লাখ ৭৭ হাজার ৩২৩ জন দক্ষ এবং ৭ লাখ ৩১ হাজার ১১০ জন অদক্ষ কর্মী পাঠানো হয়েছে।’
গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, ‘১৯৭৬ হতে ২০১৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো হতে ছাড়পত্র নিয়ে ২৮ লাখ ৪১ হাজার ৯৬৩ জন কর্মী সৌদি আরবে গিয়েছেন। সৌদি আরব হতে ২০১৫-১৬ সালে অর্জিত রেমিটেন্সের পরিমাণ ২ হাজার ৫৮২ দশমিক ২৬ মিলিয়ন ডলার এবং চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে অর্জিত রেমিটেন্সের পরিমাণ ১ হাজার ১৪৫ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার।’
/ইএইচএস/ এপিএইচ/

আরও পড়ুন: 

স্বাধীনতা পুরস্কারের জন্য ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনীত

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম