স্বাধীনতা পুরস্কারের জন্য ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনীত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ২১:২৭

স্বাধীনতা পুরস্কার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য ১৫ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করেছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম, আশরাফুল আলম, শহীদ মো. নাজমুল হক, সাবেক মন্ত্রী প্রয়াত সৈয়দ মহসীন আলী, শেরপুরের শহীদ এন এম নাজমুল আহসান, শহীদ ফয়জুর রহমান আহমেদকে মনোনীত করা হয়েছে।
এছাড়া স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য প্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।
চিকিৎসা বিদ্যায় অধ্যাপক ডা. এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী, সাহিত্যে রাবেয়া খাতুন, প্রয়াত গোলাম সামদানী কোরায়শী, সংস্কৃতিতে প্রফেসর ড. এনামুল হক এবং ওস্তাদ বজলুর রহমান বাদল মনোনীত হয়েছেন।
সমাজসেবায় অবদানের জন্য মনোনীত করা হয়েছে খলিল কাজী ওবিই, গবেষণা ও প্রশিক্ষণে অবদানের জন্য শামসুজ্জামান খান ও প্রয়াত অধ্যাপক ললিত মোহন নাথকে এবং জনপ্রশাসনে অবদান রাখার জন্য মনোনীত করা হয়েছে প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান খানকে।

/এসএমএ/ এপিএইচ/

আরও পড়ুন: বিশেষ বাহিনীর আরও দুই কর্মকর্তা আসতেন লাইফ স্কুলে!

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি