বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন শুরু শনিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩৪আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩৮

বিজিবি-বিএসএফ সীমান্ত হত্যা, মাদক ও অস্ত্র পাচারসহ বিভিন্ন এজেন্ডা নিয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল শনিবার। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মহাপরিচালক (ডিজি) পর্যায়ে এ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে আগামী রবিবার সকাল সাড়ে ৯টা থেকে বিজিবি’র সদর দফতর পিলখানায় আনুষ্ঠানিকভাবে বৈঠকটি শুরু হবে। শেষ হবে আগামী ২২ ফেব্রুয়ারি।
বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান, সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিএসএফ-এর মহাপরিচালক শ্রী কে কে শর্মার নেতৃত্বে ১৯ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল আগামীকাল শনিবার ঢাকায় এসে পৌঁছাবেন। প্রতিনিধি দলে বিএসএফ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফ্রন্টিয়ার আইজি, ভারত সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন।
বাংলাদেশের পক্ষ থেকে সম্মেলনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনের নেতৃত্বে ২৮ সদস্যের প্রতিনিধিদল অংশ নেবেন। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক, বিজিবি সদর দফতরের সংশ্লিষ্ট স্টাফ অফিসার ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, সার্ভে অব বাংলাদেশ এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন। একইসঙ্গে সীমান্ত সম্মেলন উপলক্ষে ভারতের বিএসএফ পরিচালিত বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর ৬ সদস্যের প্রতিনিধিদল বিজিবি পরিচালিত সীমান্ত পরিবার কল্যাণ সমিতি’র (সীপকস) বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন।

সীমান্ত সম্মেলন উপলক্ষে আগামীকাল সন্ধ্যা ৭টায় রাজধানীর ধানমন্ডির জাতীয় বাস্কেটবল জিমনেশিয়ামে বিজিবি-বিএসএফ প্রীতি বাস্কেটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। উক্ত ম্যাচে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।এছাড়া বিজিবি মহাপরিচালক ও বিএসএফ মহাপরিচালকসহ উভয় দেশের প্রতিনিধিদল প্রীতি বাস্কেটবল ম্যাচ উপভোগ করবেন।

এবারের সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি, হত্যা, আহত করা, বাংলাদেশি নাগরিকদের অপহরণ, আটক, অস্ত্র ও গোলা-বারুদ পাচার, সীমান্তের অপর প্রান্ত থেকে বাংলাদেশে ফেন্সিডিল, মদ, গাঁজা, হেরোইন এবং ইয়াবা ট্যাবলেটসহ মাদক ও নেশাজাতীয় দ্রব্যের চোরাচালান বন্ধ, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক নির্মাণ কাজ, আখাউড়া আইসিপির ভারতীয় অংশে ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট) স্থাপন, উভয় দেশের সীমান্তে নদীর তীর সংরক্ষণ কাজে সহায়তা, চোরাচালান ও অপরাধীদের বিষয়ে তথ্য বিনিময় এবং উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা বাড়ানোর উপায় নিয়ে সম্মেলনে আলোচনা হবে। বৈঠক শেষে সম্মেলনের যৌথ দলিল স্বাক্ষরিত হবে। সীমান্ত সম্মেলন উপলক্ষে পারস্পরিক সুসম্পর্ক জোরদার ও সৌহার্দ্য বৃদ্ধির অংশ হিসেবে ভারতীয় প্রতিনিধিদল দেশের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন এবং আগামী ২২ ফেব্রুয়ারি তারা ঢাকা ত্যাগ করবেন।

/জেইউ/এপিএইচ/

আরও পড়ুন: 

বিশ্বব্যাংকসহ বিদেশি মিশনের গাড়ি কেলেঙ্কারি: কঠোর অবস্থানে শুল্ক বিভাগ

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম