পরিস্থিতিই নিরাপত্তা নিয়ে ভাবাচ্ছে: জুলফিকার রাসেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫০

জুলফিকার রাসেল এক দশক আগে বইমেলা উন্মুক্ত ছিল। তখন নিরাপত্তা নিয়ে কথা বলার প্রয়োজন হতো না। কিন্তু এখন পরিস্থিতিই নিরাপত্তা নিয়ে ভাবাচ্ছে। বাংলা ট্রিবিউনের আজকের বৈঠকি ‘হরেক রকম বই, হরেক রকম মেলা’ আলোচনায় বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল একথা বলেন। তিনি এও বলেন, তবে এ পরিস্থিতিতে পুলিশ বই পড়ে নজরদারি করার বিষয়টি কতটা জরুরি এবং পুলিশ কীভাবে এত সৃজনশীল হলো এটি প্রশ্ন করার আছে।

অধ্যাপক রফিকুল ইসলাম এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, এরচেয়ে হাস্যকর আর কিছু হতে পারে না। লেখক ও কলামিস্ট মাসুদা ভাট্টি বলেন, এটি একটি আত্মঘাতি সিদ্ধান্ত। যে পুলিশরা লেখেনও তাদের বই যদি আমি পড়ে ঠিক-ভুল বলতে চাই সেটা করতে দিবে? ভুলে গেলে চলবে না, আমরা ভয়ের সংস্কৃতির মধ্যে বাস করছি পৃথিবীময়। গবেষক ও কলামিস্ট ফারহানা মান্নান মনে করেন, পুলিশ বই পড়তে চাইলে পড়ুক। না পড়ে মন্তব্য করার চেয়ে পড়া ভাল।

একই প্রশ্নের জবাবে প্রভাষ আমিন বলেন, অভিজিৎ ও দীপন নিহত হওয়ার পর ভয় ধরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ পর্যন্ত যেতেই হবে না, প্রকাশকই এখন আর একটু ভিন্নস্বরের বই ছাপাবে না। কেন বাংলা একাডেমি এই ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে প্রশ্নে লেখক আনিসুল হক বলেন, বইমেলায় মাদ্রাসার ছেলে গেলে ধরে এটা মৌলবাদী অপপ্রচার। গণিত অলিম্পিয়াড, ভাষা প্রতিযোগে সবচেয়ে সৃজনশীল প্রশ্ন আমি পাই মাদ্রাসার ছাত্রর কাছ থেকেও পাই। ভুলে গেলে চলবে না আমি যখন অভিভাবক হিসেবে কিশোরদের পিকনিকে নিয়ে যাচ্ছি তখন আমি নানা বিধিনিষেধ জারি করছি আর পরে আমি যখন অন্যদের তদারকিতে যাচ্ছি তখন ওই কাজগুলোই আমি করছি। ফলে আয়োজক হিসেবে বাংলা একাডেমির চিন্তা থাকে মেলাটা ভালোভাবে শেষ করার।

মিথিলা ফারজানার সঞ্চালনায় বাংলা ট্রিবিউনের এই বৈঠকিতে অংশ নিচ্ছেন, এমিরিটাস প্রফেসর, লেখক ও গবেষক ড. রফিকুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক  সামীম মোহাম্মদ আফজাল, লেখক ও সাংবাদিক আনিসুল হক, লেখক ও কলামিস্ট মাসুদা ভাট্টি, কলামিস্ট ও শিক্ষা বিষয়ক গবেষক ফারহানা মান্নান,  সাংবাদিক ও কলামিস্ট প্রভাষ আমিন, এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত। সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল ৭১ এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।

/ইউআই/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম