সংসদ নির্বাচনে ই-ভোটিংয়ের প্রস্তুতি নেই ইসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৮

 

নির্বাচন কমিশন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ই-ভোটিংয়ের সম্ভাবনার কথা জানালেও নির্বাচন কমিশনের (ইসি) সেই ধরনের প্রস্তুতি নেই। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বা ডিজিটাল ভোটিং মেশিনে (ডিভিএম) ভোটগ্রহণ কোনোটির প্রতিই কমিশনের জোরালো আগ্রহ নেই। নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ রবিবার তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার না করার এমন ইঙ্গিত দিয়েছেন।  

সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, হুদা কমিশনের চালু করা পুরনো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পুরোপুরি বাদ দেওয়া হচ্ছে। আর নতুন প্রযুক্তির ভোটিং মেশিন তৈরিতে এখন পর্যন্ত দৃশ্যমান কোনও অগ্রগতি নেই। ইভিএম চালু করে নানা ধরনের বিড়ম্বনাসহ নেতিবাচক অভিজ্ঞতা, রাজনৈতিক দলগুলোর পক্ষে বিপক্ষে মত, ভোটারদের প্রযুক্তি জ্ঞানের অভাবের কারণে নতুন ভোটিং মেশিন গ্রহণযোগ্যতা অর্জন করা কষ্ট সাধ্য।

এছাড়া ইসিরও এ বিষয়ে দৃশ্যমান কোনও প্রস্তুতি এখন পর্যন্ত নেই। এ পরিপ্রেক্ষিতে ২ বছরের কম সময়ের মধ্যে অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম বা ডিভিএম-এ ভোটগ্রহণ করার সম্ভাবনা ক্ষীণ বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, নিজস্ব পদ্ধতিতে নতুন ভোটিং মেশিন তৈরি করার লক্ষ্যে গঠিত টেইনিক্যাল কমিটি এ পর্যন্ত একটি বৈঠক করেছে। কমিটির কাজও এগুচ্ছে ধীরগতিতে। নতুন কমিশনের কাছে ডিভিএম-এর ধারণাপত্রও উপস্থাপন করা হয়নি।

নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ রবিবার তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার না করার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘এ মেশিন ব্যবহার করতে হলে বহু গবেষণা করতে হবে, এখনও বহু পথ বাকি আছে।’

জাতীয় সংসদ নির্বাচনে মেশিনে ভোটগ্রহণ প্রসঙ্গে জানতে চাওয়া হলে ইসি সচিব সাংবাদিকদের বলেন, ‘মেশিন তৈরির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিশেষজ্ঞদের নিয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির রিপোর্ট পাওয়ার পর এ মেশিন ব্যবহারের বিষয়ে ইসি সিদ্ধান্ত নেবে।’ তিনি বলেন, ‘এ মেশিন ব্যবহার করতে হলে বহু গবেষণা করতে হবে, এখনও বহু পথ বাকি আছে। এটি নির্বাচনে প্রয়োগ করা এত সহজ না। নির্বাচনের আঙ্গিকে মেশিন বানাতে হলে ইন্ডস্ট্রি লাগবে। সেই সক্ষমতা থাকতে হবে। বড় অংকের বিনিয়োগের প্রয়োজন হবে।’

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘‘জাতীয় নির্বাচনে ইভিএম বা ডিভিএম ব্যবহারের বিষয়ে এখন পর্যন্ত কমিশনের সঙ্গে আলোচনা হয়নি। কমিটির রিপোর্ট পাওয়ার পর তা ‘পাইলটিং’ করতে হবে, টেস্টিং করতে হবে, এসব করে যদি সফল হই তখন এ মেশিন নিয়ে চিন্তাভাবনা করা যাবে।’’

জাতীয় নির্বাচনে আংশিক মেশিনে ভোটগ্রহণ করা হবে কিনা—এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘বিষয়টি এখনও প্রিম্যাচুরড। এখনই বলা যাবে না। নির্ভরযোগ্য মেশিন যদি পেয়ে যাই এবং সবার যদি আগ্রহ থাকে, তাহলে ব্যবহার করা যাবে।’ এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা চাই সবার ইনক্লুসিভ নির্বাচন। কারও অসম্মতিতে ভোটিং মেশিন চাপিয়ে দেওয়া ঠিক হবে না। সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে। আগামী নির্বাচনে সবাই ভোটিং মেশিন চাইলে কমিশন আন্তরিকভাবে চিন্তা করবে।’

ইসি কর্মকর্তারা জানান, ইভিএম বা ডিভিএম ব্যবহারের আগে রাজনৈতিক মতৈক্য বেশি জরুরি। সেই সঙ্গে এ প্রযুক্তির পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা শেষে ছোট ছোট নির্বাচনে পরীক্ষামূলক কার্যক্রম নিতে হবে। এর আগে আইন-বিধি সংস্কারও করতে হবে। জাতীয় নির্বাচনের আগে মাত্র ২১ মাস সময়ে এসব প্রক্রিয়া শেষ সক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে ইসির কর্মকর্তাদের। কারণ ২০১৮ সালের নভেম্বর থেকে ২০১৯ সালের জানুয়ারির মধ্যে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

নতুন মেশিনের বিষয়ে ইসি সচিব বলেন, ‘ইভিএম বা ডিভিএম মানুষের কাছে গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য একটি প্রসেস হতে হবে। এ মেশিনে হ্যাকিং করা যাবে না, ডাটা রিকোভারি সিস্টেম থাকতে হবে, ব্যাটারি ব্যাকআপ ৩৬-৭২ ঘণ্টা হতে হবে—এমন প্রযুক্তি নিশ্চিত করার পর মেশিনটি নির্বাচনে ব্যবহারের উপযোগী হবে। অতীতের মতো ইভিএম নিয়ে কমিশনকে যেন বিড়ম্বনায় পড়তে না হয়। ভোটিং মেশিনটি হতে হবে ঝুঁকিমুক্ত। এমন পদ্ধতি থাকতে হবে যেন, একজন একটির বেশি ভোট দিতে না পারে। সেজন্য মেশিনটিতে আইডেন্টিফিকেশন পদ্ধতি রাখা হবে।’ নির্বাচনে ভোটিং মেশিন চালুর আগে নির্বাচন কমিশন রাজনৈতিক দল ও সুশীল সমাজের অভিমত নেবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: সোমবার ঢাকায় আসছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী

/ইএইচএস/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম