সোমবার ঢাকায় আসছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪৬

 

 নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোরগ ব্রেন্ডে সোমবার সকালে দুই দিনের সফরে ঢাকায় আসছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোরগ ব্রেন্ডে। সফরকালে বাংলাদেশ-নরওয়ে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বোরগকে জানানো হবে, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা ২০৩০ বাস্তবায়নের জন্য নরওয়েকে অংশীদার হিসেবে চায় বাংলাদেশ। অন্যদিকে বিনিয়োগ ও বাণিজ্য, আন্তর্জাতিক সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন, সুশাসন, লিঙ্গ ও মানবাধিকার, সংস্কৃতি, শিক্ষা ও মানুষে-মানুষে যোগাযোগসহ অন্য বিষয়গুলো নরওয়ের আগ্রহের জায়গা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত সেপ্টেম্বরে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে নরওয়ের রাজধানী ওসলোতে অনুষ্ঠিত এক বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ব্রেন্ডেকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়।ওই সময় তিনি ফেব্রুয়ারি মাসে ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেন।’ তিনি আরও জানান, ‘নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে বাংলা ভাষা ও ভাষা শহীদদের প্রতি সম্মান জানাবেন।’

ওই কর্মকর্তা বলেন, ‘এই প্রথমবারের মতো কোনও দেশের পররাষ্ট্রমন্ত্রী শহীদ মিনারে সম্মান জানাবেন। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলা ভাষার প্রসার ঘটবে।’ তিনি বলেন, ‘বাংলা ভাষার প্রতি সম্মান জানানো ছাড়াও দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও টেলিকম প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে পৃথক বৈঠক করবেন।’

নরওয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারওয়ার বলেন, ‘তারা নবায়নযোগ্য জ্বালানি, টেলিকম, সুমদ্র অর্থনীতি ইত্যাদি বিষয় নিয়ে আগ্রহী। নরওয়ের স্ক্যাটেক সোলার নামের একটি কোম্পানি নবায়নযোগ্য জ্বালানির জন্য ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহী।’

নরওয়ের সুমদ্র অর্থনীতির ওপর বিশেষ জ্ঞান আছে। বাংলাদেশ দেশটির সঙ্গে এ বিষয়ে একটি কাঠামো চুক্তি করতে আগ্রহী। এছাড়া বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইলফোন কোম্পানি গ্রামীণ ফোনে নরওয়ের কোম্পানি টেলেনরের বিনিয়োগ রয়েছে। নরওয়ের স্ট্যাটওয়েল কোম্পানির সুমদ্রে তেল সম্পদ আহরণের বিশেষ অভিজ্ঞতা আছে। বাংলাদেশে তারা কাজ করতে পারে কিনা, সে বিষয়েও আলোচনা চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নরডিক দেশগুলোতে সফরের বিষয় নিয়েও নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে।’

এসএসজেড/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি