রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ঢাকায় জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৫৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৩৯

জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ইয়াংঘি লি বাংলাদেশে বসবাস করা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে রবিবার রাতে ঢাকায় এসেছেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ইয়াংঘি লি। বাংলাদেশে পাঁচ দিন অবস্থান করবেন তিনি।

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার ইয়াংঘি লি সোমবার পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা করবেন।

পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং স্বরাষ্ট্র সচিব কামালউদ্দিনের সঙ্গেও বৈঠক করবেন তিনি। পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গাদের ক্যাম্পও পরিদর্শন করবেন ইয়াংঘি লি।

রাখাইন প্রদেশের রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে গত মাসে ১২ দিন মিয়ানমারে অবস্থান করেছিলেন তিনি।

এর আগে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করতে ও তাদের অবস্থা দেখতে জাতিসংঘের একটি প্রতিনিধিদল, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং কফি আনান কমিশনের তিন সদস্য বাংলাদেশে এসেছিলেন।

প্রসঙ্গত, গত ৯ অক্টোবর বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের অভ্যন্তরে সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর বেশ কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলা হয়। এতে সীমান্ত পুলিশের ৯ সদস্য নিহত হয়। এই হামলার জন্য রোহিঙ্গাদের দায়ী করে তাদের ওপর নির্যাতন চালায় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। নির্যাতনে শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, প্রায় ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। বর্তমানে চার লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে।

এসএসজেড/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম