২১ ফেব্রুয়ারি শুধু শোক নয়, উৎসবেরও দিন: রওশন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩৪

রওশন এরশাদ

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘২১ ফেব্রুয়ারি এখন শুধু শোক ও বেদনার দিন নয়। জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার ভাষা অধিকার প্রতিষ্ঠার সর্বজনীন উৎসবের দিন।’ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

সোমবার জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার কার্যালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসান তার এ বাণী গণমাধ্যমে পাঠান।

রওশন এরশাদ বলেন, ‘১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির আত্মত্যাগে বাঙালির ভাষার অধিকার অর্জিত হয়। তবে এরপরই একুশের বহুমাত্রিকতা প্রকাশ পেতে থাকে এবং সে লক্ষ্যপথে বাঙালি জাতি একাত্তরে পৌঁছে যায় বীরদর্পে।’

তিনি আরও বলেন, ‘বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাসের পাতায় একুশে ফেব্রুয়ারি সারাবিশ্বের বাংলাভাষীদের জন্য অনন্য মহিমায় সমুজ্জ্বল একটি দিন। আত্মত্যাগ আর গৌরবে ভাস্বর মহান শহীদ দিবস। এদিনটি বিশ্ববাসীর জন্য মাতৃভাষাকে সম্মান জানানোর উপলক্ষও বটে।’

বিরোধীদলীয় নেতা মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার সংগ্রামে আত্মদানকারী সব শহীদের পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। একইসঙ্গে শহীদের রুহের মাগফিরাত কামনা করেন।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের