‘বিএনপির নেতারাই খালেদা জিয়াকে জেলে দেখতে চান’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫২আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫২

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শোক র‌্যালি আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়া এত অপরাধ করেছেন এবং তার নামে এত মামলা হয়েছে যে তার আর রেহাই পাওয়ার উপায় নেই। বিএনপির নেতাকর্মীরাও তা জানে।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক  আলোচনা সভা ও শোক র‌্যালিতে এ কথা বলেন তিনি। সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের দাবি ও ভাষা শহীদদের স্মরণে এ সভার আয়োজন করা হয়।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির নেতারা বলেন, খালেদা জিয়া জেলে গেলে তারা নির্বাচনে যাবেন না। কিন্তু এ কথা মিথ্যা। বিএনপির নেতারা আসলে ভেতরে ভেতরে খালেদা জিয়াকে জেলে দেখতে চান। তারা মনে মনে বলেন, কেন তার বিচারের রায় হতে দেরি হচ্ছে? কিন্তু তারা রাজপথে দাঁড়িয়ে বলেন, খালেদা জিয়া জেলে গেলে নির্বাচন হবে না।’

খালেদা জিয়ার শাস্তি হলে বিএনপির নেতাদের নির্বাচন না করার হুমকিরও সমালোচনা করেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘যারা এসব কথা বলেন, তারা আসলে দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান। তারা আবার বাসে আগুন দিয়ে মানুষ মারতে চান। কিন্তু তারা এ হুমকি কাকে দিচ্ছেন? বিচার করছে আদালত, সরকার নয়। তারা বিচার বিভাগ নিয়ে প্রশ্ন তুলে আদালত অবমাননাই করছেন।’

সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশে অনেকেই ইংরেজি ঢংয়ে বাংলা বলেন। এটা ঠিক নয়। যে ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি, সেই ভাষাকে কেন জগখিচুড়ি করে ব্যবহার করবো? আমাদের এমন প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অভিনেতা ফারুকের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, অভিনেতা ড্যানি সিডাক, অভিনেত্রী ফাল্গুনী হামিদ প্রমুখ।

/আরএআর/এএআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম