রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন ইসির সদস্যরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৬

শপথ নিলেন প্রধান নির্বাচন কমিশনারসহ অপর চার কমিশনার রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন নতুন নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের সদস্যরা সোমবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাক্ষাৎ করেন।
প্রায় এক ঘণ্টা সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন কমিশনার সচিব মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের জানান, ‘সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। নব-নিযুক্ত কমিশনের এটাই প্রথম সাক্ষাৎ।’
গত ৬ ফেব্রুয়ারি (সোমবার) রাষ্ট্রপতি সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে কে এম নুরুল হুদাকে সিইসি করে পাঁচ সদস্যের কমিশন নিয়োগ দেন। অন্য নির্বাচন কমিশনাররা হলেন, মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রি জে (অব.) শাহাদত হোসেন।
এদিকে আগামী ২৩ ফেব্রুয়ারি পাঁচ সদস্যের কমিশন গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছে।
ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম