এমপিওভুক্তি ও জাতীয়করণের দাবিতে ২৩ মার্চ শিক্ষকদের ক্লাস বর্জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১৯

বাংলাদেশ শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

দেশের স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের ননএমপিও শিক্ষক ও কর্মচারীদের এমপিওভুক্তি ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে আগামী ২৩ মার্চ ক্লাস বর্জনের ডাক দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। এদিন সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ১ম পিরিয়ডের ক্লাস বন্ধ রাখা হবে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন সমিতির নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এম এম আউয়াল সিদ্দিকী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থা একযোগে জাতীয়করণ ও ননএমপিও শিক্ষকদের এমপিওভুক্তি করতে হবে। এছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বার্ষিক ৫ শতাংশ প্রবৃদ্ধি, পেনশন, উৎসব ভাতা, মেডিকেল ভাতা ও বৈশাখী উৎসব ভাতা আগের মতো টাইম স্কেলে দিতে হবে।

অন্যদিকে বিএড ডিগ্রিধারী শিক্ষকদের উচ্চতর বেতন স্কেল প্রদান এবং অবসর কল্যাণ ট্রাস্টের ফান্ডের ঘাটতি পূরণে প্রতি বছর জাতীয় বাজেটে অর্থ বরাদ্দ করতে হবে যাতে করে অবসরপ্রাপ্ত শিক্ষকরা তিন মাসের মধ্যে তাদের প্রাপ্য আর্থিক সুবিধা পান।

লিখিত বক্তব্যে অধ্যক্ষ এম এ আউয়াল শিক্ষকদের এ ন্যায্য দাবিগুলো আদায়ের লক্ষ্যে আগামী ২৩ মার্চ সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ১ম পিরিয়ডের ক্লাস বর্জনসহ পহেলা ও ৯ই মার্চ জাতীয় সংসদ সদস্যদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ, ১৬ই মার্চ সারাদেশের জেলা সদরে সকাল এগারোটায় ১ ঘণ্টা মানববন্ধন পালন এবং প্রধান প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল পালনের কর্মসূচি ঘোষণা করেন।

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিলকিস জামান, সহ-সভাপতি অধ্যক্ষ সমরেন্দ্র নাথ রায় সমর, মো. শহিদুল ইসলাম তালুকদার প্রমুখ।

/আরএআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের