দীর্ঘদিন কারাগারে আটক তিন বন্দিকে হাইকোর্টের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩২

হাইকোর্ট

দীর্ঘদিন কারাগারে বন্দি থাকা তিন বন্দিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ তিন বন্দির মামলার বিচার কাজ তিন মাসের মধ্যে শেষ করতে বিচারিক আদালতকে নির্দেশও দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।
মামলার বিচার শেষ না হওয়ায় দীর্ঘদিন কারাবন্দি থাকা আট জনের বিষয়ে গত ১৪ ফেব্রুয়ারি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস। আটজনের মধ্যে মো. দানা মিয়া, আসাদুল ওরফে আছা ও সাজু মিয়াকে তাদের মামলার বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত জামিন দেন হাইকোর্ট।

আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস বাংলা ট্রিবিউনকে জানান, সাজু মিয়া নরসিংদী জেলা কারাগারে ২০০৬ সাল থেকে আটক আছেন। আসাদুল ওরফে আছা সাতক্ষীরা জেলা কারাগারে ২০০৬ সাল থেকে আটক আছেন। ডানা মিয়া সিলেট জেলা কারাগারে ২০০৬ সাল থেকে আটক আছেন।

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান