সরকার পর্যটন শিল্পের উন্নয়নে গুরুত্বারোপ করেছে: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৪

পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সরকার পর্যটন শিল্পের বিকাশ ও প্রসারের প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে, বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। মঙ্গলবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘পর্যটন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি মানুষের মধ্যে সম্প্রীতি সৃষ্টিতে সেতু হিসেবে কাজ করে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে প্রথমবারের মতো পর্যটকবাহী অত্যাধুনিক সিলভার ক্রুজশিপ সিলভার ডিসকাভার এর কার্যক্রম শুরু হয়েছে। এই রিভার ক্রুজ চালুর মাধ্যমে দেশের পর্যটনশিল্প আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার সুযোগ সৃষ্টি হয়েছে।’
মন্ত্রী আরও বলেন, “আন্তর্জাতিক ওশান ক্রুজের সঙ্গে বাংলাদেশকে সম্পৃক্ত করার উদ্যোগের অংশ হিসেবে দেশের খ্যাতনামা ট্যুর অপারেটর জার্নি প্লাসের উদ্যোগে ক্রুজ শিপ ‘সিলভার ডিসকভারার’ বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। জাহাজটি আন্দামান দ্বীপ থেকে যাত্রা করে কলম্বো, বাংলাদেশের কক্সবাজার ও সুন্দরবন, কলকাতা, মিয়ানমার হয়ে থাইল্যান্ডের ফুকেটে যাত্রা শেষ করবে।” ইতোমধ্যে এর প্রথম ট্রিপে ৩৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রা বাংলাদেশের কোষাগারে জমা পড়েছে বলেও জানান তিনি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুক, বিটিবির সিইও ড. নাসির উদ্দিন প্রমুখ।

/এসআই/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম