পাঠ্যবইয়ে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪৯

পাঠ্যবই হাতে খুদে শিক্ষার্থীরা প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্যবইয়ে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার সুপারিশ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার অনুষ্ঠিত কমিটির ২৯তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

বিবাহ নিবন্ধনের বয়স প্রমাণের লক্ষ্যে বিদ্যমান রেজিস্ট্রেশন ফর্মে জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের আইডি ব্যবহারের জন্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানানো হয় এ বৈঠকে।

সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বেগম রেবেকা মমিন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য মোছা: মাহাবুব আরা বেগম গিনি, মনোয়ারা বেগম ও রিফাত আমিন।

ইএইচএস/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান