সিনিয়র সচিব মাহবুব আহমেদের চুক্তির মেয়াদ আবারও বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৭, ০৩:৫৪আপডেট : ০১ মার্চ ২০১৭, ০৩:৫৫

মাহবুবু আহমেদ (ছবি: সংগৃহীত) অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদের চাকরির মেয়াদ বাড়িয়েছে সরকার। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে আগামী ২০১৯ সালের ৮ মার্চ পর্যন্ত দায়িত্ব পালনের জন্য তার চুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার। মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

মাহবুব আহমেদের চাকরির মেয়াদ শেষে অবসর-উত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে ২০১৫ সালের ১৩ ডিসেম্বর মাহবুব আহমেদকে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। যা ওই বছরের ৩০ ডিসেম্বর থেকে কার্যকর ধরা হয়।

আদেশে বলা হয়, মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে মাহবুব আহমেদের নিয়োগের শর্ত সরকার নির্ধারিত চুক্তিপত্র অনুযায়ী ঠিক হবে।

১৯৮২ ব্যাচের কর্মকর্তা মাহবুব আহমেদ সহকারী কর কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন।

মানিকগঞ্জের সন্তান মাহবুব আহমেদ এর আগে বাণিজ্য মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্বে পালন করেছেন। বুধবার (১ মার্চ) সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন অর্থ বিভাগের সচিব পদে দায়িত্বভার গ্রহণ করবেন। তিনি বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর একই দিন কাল বুধবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বোস বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব নেবেন। 

/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী