বাংলাদেশ পুলিশে বহিরাগত ক্যাডেট সার্জেন্ট পদে নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ মার্চ দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
সাধারণ জ্ঞান ও পাটিগণিত পরীক্ষা ২৮ মার্চ এবং মনস্তত্ব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ মার্চ। এই দু’দিনের পরীক্ষাও হবে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
পরীক্ষার অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সহেলী ফেরদৌস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
আগামী ১০, ১১ ও ১২ মার্চ সার্জেন্ট পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
/জেইউ/জেএইচ/








