বিলোনিয়া যুদ্ধের স্যান্ড মডেল মুক্তিযুদ্ধ জাদুঘরে হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৭, ২১:২৭আপডেট : ০৫ মার্চ ২০১৭, ২১:৩৭

বিলোনিয়া যুদ্ধের স্যান্ড মডেল হস্তান্তর আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে বিলোনিয়া যুদ্ধের স্যান্ড মডেল হস্তান্তর করেছে সেনাবাহিনী। আজ রবিবার (৫ মার্চ) সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক জাদুঘর কর্তৃপক্ষের কাছে ১৯৭১ সালে বিলোনিয়া যুদ্ধের স্যান্ড মডেল হস্তান্তর করেন। মডেলটি জাদুঘর কর্তৃপক্ষের পক্ষ থেকে গ্রহণ করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, আগারগাঁওয়ে নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘরকে সমৃদ্ধ করার জন্য গত বছরের ২৫ জুলাই জাদুঘর কর্তৃপক্ষ সশস্ত্র বাহিনী বিভাগের মাধ্যমে বিলোনিয়া যুদ্ধের স্যান্ড মডেল তৈরির জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা চায়। ওই প্রস্তাবনার ওপর ভিত্তি করে এই মডেলটি তৈরি করা হয়েছে। মডেলটি তৈরির জন্য মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন বই ও মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিলোনিয়া যুদ্ধের সঠিক সংক্ষিপ্ত ইতিহাস তৈরি করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব জনবল ও সরঞ্জামাদি ব্যবহার করে গত বছরের ১০ ডিসেম্বর এই স্যান্ড মডেল তৈরির কাজ সম্পন্ন হয়।
মডেল হস্তান্তর অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

ইন্দোনেশিয়ায় বাংলাদেশ বিমানে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগের রাতে কেউ আর ভোট দেওয়ার দুঃসাহস দেখাবেন না: ইসি সচিব

/জেইউ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম