ইন্দোনেশিয়ায় বাংলাদেশ বিমানে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৭, ২০:২৯আপডেট : ০৫ মার্চ ২০১৭, ২০:৩৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরি সফরে যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কবলে পড়ার কারণে সুইজারল্যান্ড ও জার্মানিতে যেতে বাংলাদেশ বিমানকে এড়িয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ইন্দোনেশিয়া সফরে আবারও বাংলাদেশ বিমানেই যাচ্ছেন তিনি।

জানা যায়, সোমবার (৬ মার্চ) সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-১০৮৬ নম্বর ফ্লাইটে ইন্দোনেশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী। একই দিন বিকাল ৩টায় দেশটির রাজধানী জাকার্তার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বাংলা ট্রিবিউনকে জানান, প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটে ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন। আগামী ৭ মার্চ ইন্ডিয়ান ওশান অ্যাসোসিয়েশন লিডার্স সামিটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

সফর শেষে বাংলাদেশ বিমানের বিজি ১০৮৭ নম্বর ফ্লাইটে চড়ে আগামী ৮ মার্চ ঢাকার উদ্দেশে জাকার্তা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। ওইদিন বেলা ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

বাংলাদেশ বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে সুইজারল্যান্ড ও জার্মানিতে পৃথক দুটি সফরে ইত্তেহাদ এয়ারলাইন্সে চড়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

/পিএইচসি/জেএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের