খালেদার নাইকো মামলা স্থগিতের বিরুদ্ধে দুদকের আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৭, ১১:১৯আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১১:২৩

খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলা স্থগিতের বিরুদ্ধে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন।

বুধবার সকালে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন।

দুপুরে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালতে এ বিষয়ে শুনানি হবে। এর আগে মঙ্গলবার খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম হাইকোর্ট স্থগিত করেন। বিচারপতি শেখ  আবদুল আওয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার সকালে খালেদা জিয়া মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। ব্যারিস্টার মওদুদ আহমদ খালেদা জিয়ার পক্ষে শুনানি করবেন। চলতি সপ্তাহে খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন  মামলার বিচার কার্যক্রম স্থগিত করে আবেদন করেছিলেন।

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী