আগামী ১৬ এপ্রিল দেশের ১৭৩টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৫৫টি ইউপিতে হবে সাধারণ নির্বাচন। বাকিগুলোর মধ্যে ১০১টির বিভিন্ন পদে উপ-নির্বাচন এবং ১৭টি ইউপির বন্ধ ঘোষিত কেন্দ্রগুলোর ভোটগ্রহণ হবে।
বুধবার এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বলে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান সাংবাদিকদের জানান। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২০ মার্চ, যাচাই-বাছাই ২১ মার্চ ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৮ মার্চ।
/ইএইচএস/এমএনএইচ/








