জঙ্গি দমনে পুলিশ প্রধানদের সম্মেলনে থাকছে না পাকিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৭, ১৮:১৪আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১৮:১৯

পাকিস্তান দক্ষিণ এশিয়া ও এর পার্শ্ববর্তী দেশগুলোর পুলিশ প্রধানদের জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনে উপস্থিত থাকছে না পাকিস্তান। এ সম্মেলনে উপস্থিত থাকতে চিঠি দেওয়া হলেও পাকিস্তান পুলিশের পক্ষ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিচালক (আইজিপি) এ কে এম শহীদুল হক। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
দক্ষিণ এশিয়া ও এর আশপাশের ১৪টি দেশের পুলিশ প্রধানদের তিন দিনব্যাপী এ সম্মেলন ঢাকায় শুরু হচ্ছে রবিবার (১২ মার্চ)। ইন্টারপোলের সহযোগিতায় আয়োজক দেশ হিসেবে জঙ্গি ও সন্ত্রাসবাদবিরোধী এ সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ পুলিশ। সম্মেলনে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের পুলিশ প্রধানরা নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন।
জঙ্গি রাষ্ট্র হিসেবে পাকিস্তানের নাম সারাবিশ্বে আলোচিত হলেও এ সম্মেলনে দেশটির উপস্থিতি নেই কেন জানতে চাইলে আইজিপি এ কে এম শহীদুল হক সাংবাদিকদের বলেন, ‘তাদের চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও সাড়া পাওয়া যায়নি।’ তিনি আরও বলেন, ‘আমাদের সঙ্গে সবসময় যাদের (যেসব দেশের) যোগাযোগ থাকে, তাদের নিয়েই এ কনফারেন্স (সম্মেলন) অনুষ্ঠিত হচ্ছে।’
সম্মেলনে আন্তঃদেশীয় অপরাধ ও সন্ত্রাস দমনে অভিজ্ঞতা ও তথ্য বিনিময়, আন্তঃদেশীয় অপরাধ ও সন্ত্রাস দমনে একটি সমন্বিত কৌশল প্রণয়ন এবং এ অঞ্চলের পুলিশ প্রধানদের মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে একটি অভিন্ন প্ল্যাটফর্ম গঠন, দক্ষিণ এশীয় অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পেশাগত ও কৌশলগত নেটওয়ার্ক গড়ে তোলা এবং দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা নিশ্চিত করতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। পরে ১৪ দেশের প্রতিনিধিদের যৌথ ঘোষণার মাধ্যমে সম্মেলনটি সমাপ্ত হবে বলে জানান তিনি।

আরও পড়ুন-

জঙ্গি দমনে ফেসবুকের সঙ্গে বৈঠক করবে পুলিশ

জঙ্গি দমনে রবিবার থেকে ঢাকায় ১৪ দেশের পুলিশ প্রধানদের সম্মেলন

/জেইউ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম