শেষ হলো সংসদের চতুর্দশ অধিবেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৭, ০০:২০আপডেট : ১২ মার্চ ২০১৭, ০০:৩২

সংসদ অধিবেশন (ফাইল ফটো)

দশম সংসদের চতুর্দশ অধিবেশন শনিবার শেষ হয়েছে। চলতি বছরের প্রথম অধিবেশন ৩২ কার্যদিবস চলে। শনিবার রাষ্ট্রপতির সমাপনী  আদেশ পাঠের মধ্য দিয়ে স্পিকার অধিবেশনের সমাপ্তি টানেন।

সাংবিধানিক নিয়ম অনুযায়ী অধিবেশন শুরুর দিন গত ২২ জানুয়ারি সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার পর চিফ হুইপ আসম ফিরোজ একটি ধন্যবাদ প্রস্তাব আনেন।  এই অধিবেশনের পুরো সময় জুড়ে ২৩১ জন সংসদ সদস্য ৬৪ ঘণ্টার বেশি সময় ধরে এই প্রস্তাবের ওপর আলোচনা করেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনার সময় ঘণ্টার দিক দিয়ে এবার রেকর্ড সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সংসদনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা  রওশন এরশাদের আলোচনার মধ্য দিয়ে ধন্যবাদ প্রস্তাবটি সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়।
এই অধিবেশন চলাকালীন মারা যান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, প্রবীণ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেন গুপ্ত।
কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত ছিল অধিবেশন ৯ মার্চ পর্যন্ত চালানোর, তবে ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তাব নিয়ে আলোচনার জন্য অধিবেশনের মেয়াদ বাড়ানো হয়। শনিবার অধিবেশনের শেষ দিনে গণহত্যা দিবস বিষয়ে জাসদের শিরীন আখতারের আনা প্রস্তাবের ওপর আলোচনা শেষে তা গ্রহণ করা হয়।
শনিবার রাত ১০টার পরেঅধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পাঠ করার মধ্য দিয়ে অধিবেশনের ইতি টানেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
এর আগে সমাপনী বক্তব্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘একসময় সংসদে নোংরা কথা, খিস্তি খেউড় হতো। যখন বিএনপি-জামাত সংসদে ছিল। পরিবেশটাই খারাপ ছিলে। বিএনপির কিছু সংসদ সদস্যের মুখের ভাষা শোনা যেত না। এখনকার পরিবেশের জন্য আমি বিরোধী দলীয় নেতাসহ বিরোধী দলকে ধন্যবাদ জানাই।’
সমাপনী ভাষণে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ চাকরির প্রবেশে বয়সসীমা বৃদ্ধি ও সংবাদিকদের নবম ওয়েজ বোর্ড দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
এর জবাবে সংসদ নেতা বলেন, ‘ওয়েজ বোর্ড করা হচ্ছে। সংবাদপত্রের মালিকরা বেসরকারি। তারা কি করবেন, না করবেন তাদের ব্যাপার। আমরা ওয়েজ বোর্ড দিচ্ছি।’ তবে চাকুরির প্রবেশে বয়স বাড়ানোর দাবিতে প্রধানমন্ত্রী সায় দেননি।
সমাপনী বক্তব্যে স্পিকার শিরীন শারমিন সংসদ পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বিরোধী দলকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। বিরোধী দল সংসদ বর্জনের কালচারকে ভেঙেছে। সকল কাজে তারা গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করেছে। বিশেষ করে আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করেছে। তাদের দেওয়া সংশোধনী প্রস্তাব থেকে মন্ত্রীরা গ্রহণও করেছেন।’
এসময় আগামী ১-৫ এপ্রিল ঢাকায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কেও জানান স্পিকার।
তিনি জানান, আগামী নভেম্বর মাসে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬৩তম সম্মেলন অনুষ্ঠিত হবে।’

২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণার প্রস্তাব গৃহীত কথা উল্লেখ করে স্পিকার বলেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদ বিশ্বকে জানিয়ে দিতে চায় ভোলেনি বাংলাদেশ, ভোলেনি অত্যাচার।  ভোলেনি নারকীয় বর্বরোচিত গণহত্যা। ’
এবারের অধিবেশনে মোট বিল পাস হয়েছে ১০টি। যার মধ্যে আলোচিত বিশেষ প্রেক্ষাপটে বিয়ের বয়স কমানো সংক্রান্ত বাল্যবিবাহ নিরোধ বিল।
কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ১৮৫টি নোটিশ পাওয়া যায়। যার মধ্যে ১২টি গৃহীত এবং গৃহীত নোটিশের মধ্যে চারটি সংসদে আলোচিত হয়। ৭১ এর ‘ক’ বিধিতে ১৫ টি নোটিশ আলোচনা হয়।
অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ২৬১টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে ৯৬টি প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা শেখ হাসিনা।
বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য চার হাজার ২৬০ টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে মন্ত্রীরা জবাব দেন তিন হাজার ১৫৪টির। তবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার কারণে এ অধিবেশনের বেশিরভাগ দিনগুলোতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

ইএইচএস/ এপিএইচ/

আরও পড়ুন: 

যুদ্ধাপরাধীদের ঘনিষ্ঠদের পাকিস্তানে চলে যাওয়া উচিত: প্রধানমন্ত্রী

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
‘সেকেন্ডহ্যান্ড’ বইয়ের চাহিদা অস্বাভাবিকভাবে বাড়ছে, নেপথ্যে এআই?
‘সেকেন্ডহ্যান্ড’ বইয়ের চাহিদা অস্বাভাবিকভাবে বাড়ছে, নেপথ্যে এআই?
শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার পেলেন তিন লেখক
শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার পেলেন তিন লেখক
জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রস্তাব ভারতের
জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রস্তাব ভারতের
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা