দেশের স্বার্থে পুলিশ টু পুলিশ সম্পর্ক গড়ে তোলা হচ্ছে: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৭, ১৯:৩২আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১৯:৩৭

আইজিপি এ কে এম শহীদুল হক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘জনগণ ও দেশের স্বার্থে কূটনৈতিক চ্যানেল থাকা সত্ত্বেও পুলিশ টু পুলিশ সম্পর্ক গড়ে তুলছে।’ সোমবার (১৩ মার্চ) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে পুলিশ প্রধানদের আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ পুলিশ ও পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।
আইজিপি শহীদুল হক বলেন, ‘আমাদের কূটনৈতিক চ্যানেলে সব দেশের সঙ্গে সম্পর্ক রয়েছে। তবে এটি একটি আমলাতান্ত্রিক জটিল প্রক্রিয়া। এখানে লাল ফিতার দৌরাত্ম্য থাকে। তাই একজন সন্ত্রাসী বা জঙ্গিকে সঙ্গে সঙ্গে ধরতে এসব জটিলতা বাদ দিয়ে জনগণ ও দেশের স্বার্থে বিভিন্ন দেশের সঙ্গে পুলিশ টু পুলিশ সম্পর্ক গোড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।’
আইজিপি শহীদুল হক আরও বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিরা বিভিন্ন দেশে পলাতক রয়েছে। এরমধ্যে একজন খুনি মেজর ডালিম স্পেনে আছে বলে আমাদের কাছে তথ্য আসে। ইন্টারপোল এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে বলে আশ্বাস দিয়েছে।’
আইজিপি বলেন, ‘ইন্টারপোলের সাউথ এশিয়ান অফিস যেন বাংলাদেশে করা হয়, এর জন্য একটি প্রস্তাব করেছে বাংলাদেশ পুলিশ। ইন্টারপোল এ বিষয়ে তাদেরকে প্রস্তাব পাঠাতে বলেছে। এরপর তারা বিষয়টি বিবেচনা করবে।’

/এআর/ এপিএইচ/

আরও পড়ুন: 
‘ইন্টারপোল থেকে কোনও অপরাধীর নাম প্রত্যাহার সরকার ভালোভাবে দেখে না’

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম