শেখ হাসিনা ছাড়া কেউ তিস্তাচুক্তি করতে পারবেন না: নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৭, ২০:৫৬আপডেট : ১৩ মার্চ ২০১৭, ২০:৫৯

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দেশ ও জনগণের স্বার্থবিরোধী কোনও চুক্তি প্রধানমন্ত্রী করবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করবেন, তা বাংলাদেশের জনগণের স্বার্থেই করবেন। দেশের স্বার্থবিরোধী কোনও চুক্তি তিনি করবেন না। তিস্তাচুক্তি শেখ হাসিনা ছাড়া কেউ করতে পারবেন না।’
সোমবার (১৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গ্রন্থটি রচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. শেখ আবদুস ছালাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক, সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদসহ আরও অনেক বক্তব্য রাখেন।
বিএনপির উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা কোনও সমস্যার সমাধান করতে পারেন না। শুধু পারেন উসকানি দিতে। যখন ক্ষমতায় ছিলেন তখন পাকিস্তানের ভয়ে কোনও সমস্যার সমাধান করেননি, এখন দেশ প্রেম দেখাচ্ছেন। বাংলাদেশে বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনার মতো দেশপ্রেমিক কেউ নেই।’
স্বাস্থ্যমন্ত্রী নাসিম আরও বলেন, ‘আর যাই হোক ৭১-এর ঘাতক ও তাদের সহযোগীদের ক্ষমতায় আসতে দিতে পারি না। যদি কোনওভাবে ক্ষমতায় আসে তাহলে আমাদের দেশের সব অর্জন ম্লান হয়ে যাবে। যদি বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসে তাহলে এদেশে আবার ২১ শে আগস্টের মত ঘটনা ঘটবে। বাংলা ভাইয়ের জন্ম হবে। তাই আমাদের ভুল করা চলবে না।’
/ইএইচএস/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের