সীতাকুণ্ডের পথে সোয়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৭, ১৮:২৩আপডেট : ১৫ মার্চ ২০১৭, ১৮:৩৬

সোয়াত (ফাইল ছবি) চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানার উদ্দেশে ঢাকা থেকে রওনা হয়েছে কাউন্টার টেরোরিজম  ইউনিটের সোয়াত টিম। এ খবর নিশ্চিত করেছেন কাউন্টার টেরোরিজম  ইউনিটের (সিটিটিসি) স্পেশাল অ্যাকশন গ্রুপের ডিসি প্রলয় কুমার জোয়ার্দার। এদিকে চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা বলেন, ‘আমরা জঙ্গিদের বাসাটি ঘেরাও করে রেখেছি। অভিযান চালানো হবে।’

প্রলয় কুমার জোয়ার্দার জানান, চট্টগ্রামে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। তিনি বলেন, ‘আমাদের টিম অলরেডি চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে। তারা গিয়ে প্রথমে পরিস্থিতি পর্যালোচনা করবে। এরপর ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ৩টা থেকে সীতাকুণ্ডের তালতলা এলাকায় দুই তলা একটি বাড়ি ঘিরে রাখা হয়েছে। মিরসরাই থেকে আটক দুজনের দেওয়া তথ্য অনুযায়ী এই জঙ্গি আস্তানাটি শণাক্ত করে পুলিশ। এ সময় জঙ্গি আস্তানা থেকে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে মারা হয়।  গ্রেনেডের স্প্লিন্টারে সিতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মোজাম্মেল আহত হয়েছেন।

বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মসিউদৌলা রেজা। তিনি বলেন, ‘তালতলা এলাকার ওই আস্তানা ঘিরে অভিযান শুরু হবে।’

/এনএল/জেবি/এসএনএইচ/টিআর/এফএস/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান