হামলাকারীর মোটরসাইকেলে নেই নম্বরপ্লেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৭, ০৯:৫২ আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১৫:০০

নম্বরপ্লেট ছাড়া মোটরসাইকেল, ছবি-ফোকাস বাংলা

রাজধানীর খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে হামলার চেষ্টকারীর ব্যবহৃত মোটরসাইকেলে কোনও নম্বরপ্লেট নেই। ফলে মোটরসাইকেলটি রেজিস্ট্রেশন করা কিনা তা জানা যায়নি। হামলাকারীর নাম-পরিচয়ও এখন পর্যন্ত জানা যায়নি।  শনিবার সকালে র‌্যাব-৩ এর সিও লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ সাংবাদিকদের একথা জানিয়েছেন।

তিনি বলেন, ভোর পৌনে ৫টার দিকে মোটরসাইকেল আরোহী ওই যুবককে চেকপোস্টে থাকা র‌্যাব সদস্যরা থামার সিগন্যাল দেয়। সে না থামায় তাকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে কোথা থেকে আসছিল বা কোথায় যাচ্ছিল সে বিষয়ে আমাদের কিছু জানা নেই।

হামলাকারীর দেহ বা ব্যাগে বোমা আছে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি জানিয়েছে, বোমা আছে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে ঘটনাস্থলে কাজ করা বোম ডিসপোজাল ইউনিট বিস্ফোরকের সিগন্যাল পেয়েছে। লাশের পাশে পড়ে থাকা ব্যাগে কি আছে তাও আমাদের জানা নেই। বোম ডিসপোজাল ইউনিটের অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাবে না।

ঘটনাস্থলে ক্রাইম সিন পৌঁছেছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে  হামলার সঙ্গে খিলগাঁও হামলার যোগসূত্র রয়েছে কিনা সে বিষয়ে এখনই কিছু জানাতে পারেননি র‌্যাবের সিও। তবে সব বিষয় তারা খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন।

/এআরআর/এসটি/

আরও পড়ুন:

খিলগাঁও হামলাকারীর সঙ্গেও রয়েছে ব্যাগ

খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে হামলার চেষ্টা, হামলাকারী নিহত

হামলাকারীর দেহে বিস্ফোরক বাঁধা রয়েছে

সম্পর্কিত
সর্বশেষ খবর
চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাংবাদিক’ সেজে প্রচার চালাচ্ছে রাশিয়া-ইরান: ওপেনএআই
চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাংবাদিক’ সেজে প্রচার চালাচ্ছে রাশিয়া-ইরান: ওপেনএআই
জিৎ এর নতুন ঘোষনা, দেবের পরিচালনায় নায়ক হতে চান তিনি
জিৎ এর নতুন ঘোষনা, দেবের পরিচালনায় নায়ক হতে চান তিনি
কেমন আছেন মিন্নি?
কেমন আছেন মিন্নি?
শুধু ডিগ্রি দিয়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়: ববি হাজ্জাজ
শুধু ডিগ্রি দিয়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়: ববি হাজ্জাজ
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’