প্রথমে ছেলে দাবি, পরে না

নুরুজ্জামান লাবু
১৮ মার্চ ২০১৭, ১২:৫৪আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১৪:১৯

আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী হামলাকারীরর মরদেহ

রাজধানীর আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত জঙ্গিকে প্রথমে নিজের ছেলে বলে দাবি করেছিলেন আমিরুন নামের এক নারী। তিনি জানান, তার ছেলের নাম রফিক। ৫ দিন আগে সে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে র‌্যাব-১ এর সদস্যরা ওই নারীর সঙ্গে বিস্তারিত কথা বলার পর তিনি বুঝতে পারেন আত্মঘাতী তার ছেলে নয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, শনিবার সকালে এক নারী আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে এসে আত্মঘাতী জঙ্গিকে নিজের ছেলে বলে দাবি করেন। আমিরুন নামের ওই নারী জানান, তাদের বাড়ি পিরোজপুর। তারা ছেলে রফিকের একটি চায়ের দোকান রয়েছে। পাঁচদিন আগে তার ছেলে বাড়ি থেকে নিখোঁজ হয়। একটি পত্রিকায় ছাপা হওয়া ছবি দেখে তিনি ছুটে এসেছেন। তাকে র‌্যাবের হেফাজতে নিয়ে কথা বলা হচ্ছে।

পরে র‌্যাব-১ এর সিও লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বাংলা ট্রিবিউনকে বলেন, ওই নারীরা সঙ্গে তারা কথা বলেছেন। প্রথমদিকে তিনি মনে করেছিলেন নিহত জঙ্গি তার ছেলে। পরে বিস্তারিত কথা বলার পর তিনি বুঝতে পেরেছেন যে এটা তার ছেলে নয়। আমরা নিহতের পরিচয় জানার চেষ্টা করছি।    

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম