২৫ মার্চ গণহত্যা দিবস: মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৭, ০০:৩১আপডেট : ২২ মার্চ ২০১৭, ০৬:৪৫

গণহত্যা ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করা হবে। মঙ্গলবার (২১ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে সোমবার (২০ মার্চ) মন্ত্রিপরিষদ বৈঠকে প্রতি বছরের ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তান হানাদার বাহিনী যে গণহত্যা চালিয়েছিল, সে বিষয়ে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলো এবারের ২৫ মার্চ পালন করবে গুরুত্বের সঙ্গে।
গত ১১ মার্চ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সংসদ সদস্য শিরীন আখতার ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করার বিষয়ে সংসদে প্রস্তাব উত্থাপন করেন। এর প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়। গণহত্যা দিবস পালনের প্রজ্ঞাপন জারি হওয়ার মধ্য দিয়ে প্রস্তাবটি সফল হলো।
আরও পড়ুন-
গণহত্যার স্বীকৃতি পেতে মুক্তিযুদ্ধের সমর্থক দেশগুলোকে অগ্রাধিকার

/এসআই/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম