আশঙ্কামুক্ত নন র‌্যাবের গোয়েন্দা প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০১৭, ১১:৫১আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১৩:২২

র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ

সিলেটে শিববাড়ির পাঠানপাড়ায় বোমা বিস্ফোরণে গুরুতর আহত র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদ এখনও আশঙ্কামুক্ত নন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার চিকিৎসা চলছে। রবিবার বেলা ১১টার দিকে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদকে গুরুতর আহত অবস্থায় তাকে রাতেই ঢাকা নিয়ে আসা হয়েছে। তার অবস্থা গুরুতর। এখনও তিনি শঙ্কামুক্ত নন। সিএমএইচে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না।তাকে অবজারভেশনে রাখা হয়েছে।

শনিবার সন্ধ্যায় পাঠানপাড়ায় বোমা বিস্ফোরণে আহত হন কালাম আজাদ। আহত অবস্থায় প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। কিন্তু শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় রাতে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

বোমা বিস্ফোরণের ঘটনায় দু্ই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন, সিলেট পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক চৌধুরী মুহাম্মদ আবু কায়সার দীপু, জালালাবাদ থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের উপ পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফাহিম, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াহিদুল ইসলাম অপু, শহীদুল ইসলাম ও আব্দুল কাদের। এছাড়াও ওই ঘটনায় বোমার স্প্লিন্টারের আঘাতে আরও ৩০ ব্যক্তি আহত হয়েছেন। তাদের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযান নিয়ে শনিবার সন্ধ্যায় সেনাবাহিনীর প্রেস ব্রিফিংয়ের স্থলের অদূরে এই বিস্ফোরণটির ঘটনা ঘটে।

প্রসঙ্গত, সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ী এলাকায়  ‘আতিয়া মহল’ নামে পাঁচতলা একটি বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে বলে জানতে পারে পুলিশ। শুক্রবার (২৪ মার্চ) সকাল ৮টার দিকে আতিয়া মহল বাড়ির ভেতর থেকে বাইরের দিকে গ্রেনেড ছোড়া হয় বলে জানায় স্থানীয়রা। এরপর আতিয়া মহল ঘিরে রাখে পুলিশ।  জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনার জন্য শুক্রবারা বিকালে সোয়াত টিম ও রাত সাড়ে ৭টার দিকে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আর অভিযানে নেতৃত্ব দিতে রাত ৪টার দিকে সিলেটে ঘটনাস্থলে পৌঁছান সিটিটিসি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। শনিবার ভোরে  আতিয়া মহলে অভিযান শুরু করে সোয়াত ও সেনাবাহিনীর প্যারা-কমান্ডো বাহিনী।

জেইউ/আরজে/এসটি/

আরও পড়ুন:

 

বিস্ফোরণে আহত ওসি মনিরুল ইসলাম মারা গেছেন

সিলেটে হামলার দায় স্বীকার আইএসের

বোমা বিস্ফোরণে নিহত কায়সারের বাড়িতে শোকের ছায়া

গোয়েন্দা প্রধানসহ র‌্যাবের দুই কর্মকর্তাকে সিএমএইচে ভর্তি

‘আতিয়া মহলে’ জঙ্গিবিরোধী অভিযান বাধাগ্রস্ত করতেই ‘পাঠানপাড়ায়’ হামলা

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম