বিচারকদের শৃঙ্খলাবিধি: বারবার সময় চাওয়ায় ক্ষুব্ধ আপিল বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৭, ১১:১২আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৫:২৪

সুপ্রিম কোর্ট

আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে বারবার সময়ের আবেদন করায় ক্ষোভ প্রকাশ করেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার সকালে গেজেট প্রকাশে রাষ্ট্রপক্ষ আরও ৪ সপ্তাহের সময় আবেদন করলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ ক্ষোভ প্রকাশ করেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গেজেট প্রকাশে রাষ্ট্রপতির প্রসঙ্গ আনলে আপিল বিভাগ বলেন, ‘এটা তো প্রেসিডেন্সিয়াল গর্ভনমেন্ট না। সংসদীয় ব্যবস্থায় আপনি বারবার কেন রাষ্ট্রপতিকে টেনে আনছেন। আপনারা বিচার বিভাগ নিয়ে এটা কী করছেন?’
এরপর আদালত বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে আরও এক সপ্তাহ সময় দেন।
১৪ মার্চ বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশ করতে আজকের দিন পর্যন্ত সময় দিয়েছিলেন আদালত। এর আগেও গেজেট প্রকাশে কয়েক দফা সময় নেয় সরকার।

 /ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম