জঙ্গিদের পাশাপাশি তাদের ইন্ধনদাতাদেরও নির্মূল করতে হবে: ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৭, ১২:৫৭আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৬:৩৮


হাসানুল হক ইনু
জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা হিসেবে অভিহিত করে দেশে এর ইন্ধনদাতাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আর এক্ষেত্রে জঙ্গিদের ইন্ধনদাতা হিসেবে আবারও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দায়ী করেছেন।
বুধবার তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ইনু বলেন, জঙ্গিবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। গণতন্ত্রের সঙ্গে জঙ্গিবাদের কোনও সম্পর্ক নেই। জঙ্গিরা ধর্ম মানে না, এরা মানবরূপী দানব। পাকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো মুসলিম দেশেও জঙ্গি হামলা হচ্ছে। অথচ এ সব দেশে ইসলামের কোনও ঘাটতি নাই। তাই পুরো বিশ্বের সঙ্গে বাংলাদেশকেও জঙ্গিবাদ মোকাবিলা করতে হচ্ছে। এই মোকাবিলায় একমাত্র খালেদা জিয়া ছাড়া দেশের সব মানুষ জঙ্গিদের বিরুদ্ধে, তাই খালেদা জিয়ার মুখে জাতীয়ভাবে জঙ্গি মোকাবিলার কথা মানায় না।
তিনি আরও বলেন, খালেদা জিয়া ২৫ মার্চ গণহত্যা দিবসকে অস্বীকার করেছেন, কারণ তিনি পাকিস্তানি রাজাকার, আলবদরদের দোসর। জিয়াউর রহমান রাজাকারদের রাজনীতিতে পুনর্বাসিত করেছেন। খালেদা জিয়া তাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছেন। সারা দেশ যখন ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করছে সেখানে সেই হত্যাকারীদের জন্য অন্তর কাঁপছে খালেদা জিয়ার।
খালেদা জিয়াকে পাকিস্তানিদের নব্য দালাল ও প্রতিনিধি হিসেবেও অভিহিত করেন তিনি।
ইনু আরও বলেন, আগুনে মানুষ পুড়িয়ে মারার ক্ষেত্রে যারা ইন্ধন জোগায়, গণতন্ত্রের রাজনীতিতে তাদের অংশগ্রহণ মানায় না। জঙ্গিদের নির্মূল করার পাশাপাশি জঙ্গি প্রতিনিধি খালেদা জিয়াকেও রাজনীতি থেকে চির বিদায় জানানোর আহ্বান জানান তিনি।
/এ্সআই/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি