রাকিব হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৭, ০৮:৪৩আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ০৮:৪৭

রাকিব হত্যা

খুলনার শিশু রাকিব হত্যা মামলার আপিলের রায় আজ মঙ্গলবার ঘোষণা করবেন হাইকোর্ট। গত ২৯ মার্চ ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়। এরপর বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের ডিভিশন বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক এ তথ্য জানান।

তিনি সাংবাদিকদের বলেন, ‘এ রকম জঘন্য হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। বিচারিক আদালতের দেওয়া ফাঁসির রায় যেন বহাল থাকে, শুনানিতে সেই আবেদন জানানো হয়েছে।’

হাইকোর্টে ডেথরেফারেন্স পৌঁছানোর পর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার পেপারবুক প্রস্তুতের জন্য হাইকোর্টের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেন। এরপরই পেপারবুক প্রস্তুত করার পর হাইকোর্টের এই বেঞ্চে মামলার ডেথ রেফারেন্স শুনানির জন্য পাঠানো হয়।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩ আগস্ট শিশু রাকিবকে হত্যা করা হয়। আলোড়ন সৃষ্টিকারী নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত চার্জশিট দাখিল করে পুলিশ। হত্যাকাণ্ডের চারমাসের মধ্যেই খুলনার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা এইমামলার রায় দেন। রায়ে আসামি শরীফসহ দুই জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়া অন্য আসামি শরীফের মা বিউটি বেগমকে খালাস দেওয়া হয়।

এরপর মৃত্যুদণ্ডপ্রাপ্তরা ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে। পাশাপাশি মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য হাইকোর্টে মামলাটি ডেথ রেফারেন্স আকারে পাঠানো হয়।

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম