বিচারকদের শৃঙ্খলা বিধির গেজেট প্রকাশ ফের পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৭, ১০:০৯আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ১০:৫৯

সুপ্রিম কোর্ট

আদালতের বিচারকদের শৃঙ্খলা সংক্রান্ত বিধি চূড়ান্ত করে তা গেজেট আকারে প্রকাশ করতে ফের সরকারকে এক মাস সময় দিয়েছেন আপিল বিভাগ। আর সময় না দেওয়ার কথা জানিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ আগামী ৮ মে এর মধ্যে গেজেট প্রকাশের জন্য সময় বেধে দিলেন।

রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম চার সপ্তাহের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় মঞ্জুর করা হয়।
গত বছর সেপ্টেম্বর থেকে গেজেট প্রণয়নে এ পর্যন্ত ১১ বারের মতো সময় নিল সরকার। ২৮ মার্চ এ বিষয়ে সর্বশেষ শুনানি অনুষ্ঠিত হয়।সেদিন আদালত এক সপ্তাহ সময় মঞ্জুর করে ছিলেন। রাষ্ট্রপক্ষ সপ্তাহের সময় আবেদন করলে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ ক্ষোভ প্রকাশ করেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গেজেট প্রকাশে রাষ্ট্রপতির প্রসঙ্গ আনলে আপিল বিভাগ বলেন, ‘এটা তো প্রেসিডেন্সিয়াল গর্ভনমেন্ট না। সংসদীয় ব্যবস্থায় আপনি বার বার কেন রাষ্ট্রপতিকে টেনে আনছেন।

এর আগে ১৪ মার্চ সময় আবেদন করলে আদালত সে দিন মন্তব্য করেন, বিচার বিভাগকে জিম্মি করে রাখা হয়েছে।
বিচারকদের শৃঙ্খলা-সংক্রান্ত বিধি চূড়ান্ত করে তা গেজেট আকারে প্রকাশ করতে আপিল বিভাগের নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় গত বছর ৮ ডিসেম্বর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে তলব করে। তবে ১১ ডিসেম্বর রাতে আইন মন্ত্রণালয় এক পরিপত্রের মাধ্যমে জানায়, নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধির গেজেট প্রকাশের প্রয়োজনীয়তা নেই বলে রাষ্ট্রপতি সিদ্ধান্ত দিয়েছেন। তবে রাষ্ট্রপতির এ সিদ্ধান্তের সঙ্গে ১২ ডিসেম্বর আপিল বিভাগ দ্বিমত পোষণ করেন। আদালত বলেছেন, রাষ্ট্রপতিকে ভুল বোঝানো হচ্ছে। বিধি প্রণয়ন সম্পর্কে আপিল বিভাগ বলেন, এটা বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্ন। এখানে কোনও কম্প্রোমাইজ নেই।
প্রসঙ্গত, মাসদার হোসেন মামলার রায়ের ৭ নম্বর নির্দেশনায় জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের জন্য পৃথক শৃঙ্খলা বিধি প্রণয়নের কথা বলা হয়েছে।

/এমটি/ইউআই/এসটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি