লিজে আনা উড়োজাহাজ বিকল, মাসে ৫ কোটি টাকা ভাড়া গুনছে বিমান

চৌধুরী আকবর হোসেন
০৫ এপ্রিল ২০১৭, ০৭:২৭আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ০৮:৩২

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫ বছরের লিজে আনা একটি উড়োজাহাজের ইঞ্জিনের সমস্যায় বেকায়দায় পড়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজটি ইঞ্জিনের সমস্যায় গত চার মাস ধরে গ্রাউন্ডেড। ৫ বছরের আগে চুক্তি বাতিলের না করার মতো কঠিন শর্ত থাকায় এখন ওই উড়োজাহাজের জন্য বিমানকে প্রতিমাসে গুনতে হচ্ছে ৫ কোটি টাকা। আবার লিজের মেয়াদ শেষ হলে চুক্তির শর্তানুযায়ী উড়োজাহাজের ইঞ্জিন দু’টি পূর্বের অবস্থায় ফেরত দিতে হবে। ওই সময় বিমানকে ব্যয় করতে হবে ২শ কোটি টাকা। বিমানে স্বার্থ বিবেচনা না করে চুক্তি করায় এখন এমন আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিমান।
বিমান সূত্রে জানা গেছে, মিশরের ইজিপ্ট এয়ার থেকে ৫ বছরের চুক্তিতে ড্রাই লিজে দু’টি ২টি বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ সংগ্রহ করে বিমান। ২০১৪ সালের মার্চে একটি উড়োজাহাজ (রেজিস্ট্রেশন নম্বর এস২-এএইচএল, কনস্ট্রাকশন নং ৩২৬৩০) বিমানবহরে যু্ক্ত হয়। দ্বিতীয় উড়োজাহাজটি (রেজিস্ট্রেশন নম্বর এস২-এএইচকে, কনস্ট্রাকশন নং ৩২৬২৯) যুক্ত হয় একই বছরের মে মাসে।
ড্রাই লিজের চুক্তি অনুযায়ী, উড়োজাহাজ দু’টি যাত্রী পরিবহন করুক আর না করুক, প্রতিমাসে প্রতিটি উড়োজাহাজের জন্য ৫ লাখ ৮৫ হাজার ডলার (প্রায় ৪ কোটি ৭০ লাখ ১৬ হাজার টাকা) ভাড়া দিতে হবে। এর বাইরে সব ধরনের রক্ষণাবেক্ষণ ব্যয় বহন করতে হবে বিমানকেই। ৫ বছরের আগে এই চুক্তি বাতিলের করতে পারবে না বিমান। লিজের মেয়াদ শেষে আবার উড়োজাহাজ দু’টি আগের অবস্থায় (ভাড়া নেওয়ার সময় যে অবস্থায় ছিল) ফেরত দিতে হবে ইজিপ্ট এয়ারের কাছে।
বিমান সূত্র জানায়, ২০১৪ সালে বিমানবহরে যুক্ত হওয়ার এক বছর পরই ড্রাই লিজে আনা প্রথম বোয়িং ৭৭৭-২০০ উড়োজাহাজটির একটি ইঞ্জিন বিকল হয়। পরে ইজিপ্টএয়ার থেকে প্রতিমাসে প্রায় ৮ লাখ টাকা (১০ হাজার ডলার) ভাড়ায় আনা একটি ইঞ্জিন দিয়ে সচল করা হয় ওই উড়োজাহাজ। নষ্ট ইঞ্জিনটি মেরামতের জন্য পাঠানো হয় লন্ডনের ইউনাইটেড এয়ারলাইন্সে। ইঞ্জিনটি মেরামত করে আনার তিন বছরের মাথায় আবারও নষ্ট হয়েছে। এবারও একই পদ্ধতিতে ইজিপ্ট এয়ার থেকে প্রতিমাসে প্রায় ৮ লাখ টাকা (১০ হাজার ডলার) ভাড়ায় আনা হয় আরেকটি ইঞ্জিন। এবারেও বিকল ইঞ্জিনটি মেরামতের জন্য পাঠানো হয় ইউনাইটেড এয়ারলাইনসের কাছে।
বিমানের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিমানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিবেচনা না করে চুক্তি করায় লিজে আনা উড়োজাহাজ দু’টি বিমানের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। ব্যক্তিগত কমিশনের জন্য বিমানের স্বার্থ না দেখে ওই চুক্তি করা হয়েছিল। ফলে বিমান এখন উভয় সংকটে। উড়োজাহাজ না চালাতে চাইলেও একে ফেরত দিতে হবে সচল করেই। এতে বিরাট অংকের টাকা ব্যয় হবে।’
এ প্রসঙ্গে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম মোসাদ্দিক আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দু’টি ইঞ্জিন মেরামতের জন্য পাঠানো হয়েছে। তবে প্রয়োজনীয় যন্ত্রাংশ না পাওয়ায় যাওয়ায় বেশি সময় লাগছে। এজন্য দু’টি ইঞ্জিন ভাড়া নেওয়া হয়। চুক্তি অনুযায়ী, উড়োজাহাজটি ২০১৯ সাল পর্যন্ত রাখতে হবে। তবে আমরা চেষ্টা করছি আলোচনা করে আগেই ফেরত দেয়া যায় কিনা।’

আরও পড়ুন-
খাম্বামুক্ত বিদ্যুৎ দিতে চায় সরকার
জঙ্গিদের চেয়ে আমরা এগিয়ে আছি: আইজিপি

অভ্যন্তরীণ হস্তক্ষেপ বন্ধসহ ১৮ দফা ঢাকা ঘোষণা গৃহীত
/সিএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম