মেহেরপুরের চেয়ারম্যানসহ দুজনের বরখাস্তের আদেশ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৭, ১২:৪৫আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১২:৪৯

হাইকোর্ট

মেহেরপুরের মুজিবনগর উপজেলার চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জারজীস হোসেনের সাময়িক বরখাস্তের আদেশ আগামী ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে তাদের বরখাস্তের আদেশ কেন অবেধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

রুলে স্থানীয় সরকার সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপজেলা শাখার উপসচিব, মেহেরপুর ডেপুটি কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিব নগরকে জবাব দিতে বলা হয়েছে।
২ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জারজিস হোসেনকে বরখাস্ত করা হয়। আদেশে বলা হয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় মুজিবনগর থানায় চার্জশিট গৃহীত হওয়ায় বরখাস্ত করা হয়েছে। পরে এই বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে মঙ্গলবার (৪ এপ্রিল) রিট করেন তারা। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত আজ বরখাস্তের আদেশ স্থগিত করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার দেবাশীষ রায় চৌধুরী ও মিথুন রায় চৌধুরী।

/এমটি/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের