আদালত অবমাননার অভিযোগে নির্বাচন কমিশন সচিবের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।বিচারপতি মো.আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।আগামী দুই সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ন কবির। তিনি সাংবাদিকদের বলেন, ‘সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজান নগর ইউপি নির্বাচনে রমজান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোট নিয়ে বিরোধ থাকায় হাইকোর্টে রিট করেন ওই ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শেখ আল মামুন। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ওই কেন্দ্রে পুনরায় নির্বাচনের নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের উক্ত আদেশ বাস্তবায়ন না করায় মঙ্গলবার (৪ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন শেখ আল মামুন।
/এমটি/ইউআই/ এপিএইচ/








