বায়তুল মোকাররমে মসজিদুন নববির খতিবের ইমামতিতে বৃহৎ জামাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৭, ১৬:০১আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১৬:০১

বায়তুল মোকাররমে মসজিদুন নববির খতিবের ইমামতিতে বৃহৎ জামাত সৌদি আরবের মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিমের ইমামতিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুক্রবার (৭ এপ্রিল) বৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৫০ হাজার মুসল্লি তার ইমামতিতে জুমার নামাজ আদায় করেছেন।

মসজিদের অষ্টম তলা পর্যন্ত কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মুসল্লিদের উপস্থিতিতে। এছাড়া, মসজিদের ভেতরে জায়গা না পেয়ে গেট ও বাইরের সড়কেও নামাজে অংশ নেন মুসল্লিরা। বায়তুল মোকাররমে মসজিদুন নববির খতিবের ইমামতিতে বৃহৎ জামাত

জুমার নামাজের খুতবায় মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করেন। বাংলাদেশে তাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান। ইসলাম ধর্মের শান্তির বার্তা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।  বায়তুল মোকাররমে মসজিদুন নববির খতিবের ইমামতিতে বৃহৎ জামাত

রাজধানী ছাড়াও আশপাশের এলাকা থেকেও মসজিদুন নববির ইমামের পেছনে জুমার নামাজ আদায় করতে আসেন মুসল্লিরা। জুমার নামাজকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়। বায়তুল মোকাররম ও আশপা‌শের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হ‌য়। মসজিদের সব গেটে আর্চার টাওয়ার (আর্চও‌য়ে) বসানো হ‌য়। মেটাল ডিটেক্টর দিয়ে মুসল্লিদের তল্লাশি ক‌রে মস‌জি‌দের ভেত‌রে প্রবেশ করা‌নো হয়। 

ছবি: ফোকাস বাংলা।

 

/সিএ/ এফএস/

আরও পড়ুন- 

প্রটোকল ভেঙে বিমানবন্দরে হাসিনাকে স্বাগত জানালেন মোদি

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান